আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

রায়ের বাজারের শের-এ-বাংলা আদর্শ স্কুলে ‘আর্থ অ্যাভেঞ্জার্স’ কর্মশালা

রায়ের বাজারের শের-এ-বাংলা আদর্শ স্কুলে ‘আর্থ অ্যাভেঞ্জার্স’ কর্মশালা

ছবি: এলএবাংলাটাইমস

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণ প্রজন্মকে সচেতন করতে রাজধানীর রায়ের বাজারের শের-এ-বাংলা আদর্শ স্কুলে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী কর্মশালা ‘আর্থ অ্যাভেঞ্জার্স’। উদ্যোগটি নিয়েছে Acumen Haven, সহযোগী হিসেবে ছিল Aurore TEX, Work for a Better Bangladesh (WBB Trust) এবং শের-এ-বাংলা আদর্শ স্কুল।

কর্মশালায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং পরিবেশ রক্ষায় তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করে। আয়োজকদের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও তা মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করা হয়। শিশুদের খেলাধুলার ছলে নানা কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতা শেখানো হয়। তারা জলবায়ুবিষয়ক চিত্র অঙ্কন করে, মাটিতে বীজ রোপণ শেখে এবং ‘ট্রি ও কার্বন গেম’-এর মাধ্যমে গাছের গুরুত্ব অনুধাবন করে।

 

কর্মশালার প্রধান লক্ষ্য ছিল কার্বন ডাই অক্সাইড নির্গমন কমিয়ে আনা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক।

এ আয়োজনে সহযোগিতা করায় Acumen Haven কর্তৃপক্ষ শের-এ-বাংলা আদর্শ স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের কর্মশালা তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষার আন্দোলনে যুক্ত করবে এবং একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত