আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

দরিদ্র বাসিন্দাদের ইবিটি কার্ড স্কিমিং করে লাখো ডলার চুরি, রোমানিয়ান নাগরিকের ১০ বছরের কারাদণ্ড

দরিদ্র বাসিন্দাদের ইবিটি কার্ড স্কিমিং করে লাখো ডলার চুরি, রোমানিয়ান নাগরিকের ১০ বছরের কারাদণ্ড

ছবিঃ এলএবাংলাটাইমস

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার নিম্নআয়ের শত শত মানুষের কাছ থেকে হাজার হাজার ডলার চুরির দায়ে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি’র দপ্তর জানায়, কাতালিন-মারিউস গ্রাউর (৪৩) নামের ওই রোমানিয়ান নাগরিক এটিএম থেকে ইলেকট্রনিক বেনিফিট ট্রান্সফার (ইবিটি) কার্ড স্কিমিং করে এসব অর্থ হাতিয়ে নেন। ইবিটি কার্ডের মাধ্যমে গ্রাহকরা ক্যালফ্রেশ, ক্যালওয়ার্কস, সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (SNAP) সহ নানা সরকারি সহায়তা পান।

২০২০ সালে পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেও গ্রাউর সময় শেষ হওয়ার পরও দেশ ছাড়েননি। তার সর্বশেষ ঠিকানা ছিল হলিউডে।

অভিযোগপত্রে বলা হয়, তিনি লস অ্যাঞ্জেলেস ও ইনল্যান্ড এম্পায়ারের বিভিন্ন এলাকায় এটিএম ও দোকানের পেমেন্ট মেশিনে অত্যাধুনিক স্কিমিং ডিভাইস বসাতেন। এগুলোর মাধ্যমে ব্যবহারকারীর অ্যাকাউন্ট তথ্য সংগ্রহ করে চুরি করতেন। তিনি রোমানিয়ার একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সদস্যদের সঙ্গে মিলে এই পরিকল্পনা বাস্তবায়ন করেন।

তদন্তে জানা যায়, তিন বছরে গ্রাউর তার এক সহযোগীর কাছে ৩৬,০০০ এর বেশি চুরি করা ইবিটি কার্ড নম্বর পাঠিয়েছিলেন।

২০২৪ সালের জুনে গ্রাউরকে নিউইয়র্ক সিটিতে গ্রেপ্তার করা হয়। তখন তার কাছে ৩৭,০০০ ডলারের বেশি নগদ অর্থ ও ১,৪৮৮টি চুরি করা অ্যাক্সেস ডিভাইস নম্বর পাওয়া যায়। একই বছরের অক্টোবর মাসে তিনি ব্যাংক জালিয়াতির ষড়যন্ত্রে দোষ স্বীকার করেন।

২০২৫ সালের ৪ আগস্ট আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড এবং ১,৬৫,৬৯৭ ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেয়।

মামলাটি তদন্ত করেছে এফবিআই, যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস, সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফের বিভাগ, ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসেস এবং রোমানিয়ান ন্যাশনাল পুলিশ।

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত