আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পানির ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনা

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পানির ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনা

ছবিঃ এলএবাংলাটাইমস

গত শতকে দক্ষিণ ক্যালিফোর্নিয়া দূরবর্তী উৎস থেকে পানি এনে জনবসতি ও শিল্পায়ন টিকিয়ে রেখেছে — এর মধ্যে রয়েছে কলোরাডো নদী, ইস্টার্ন সিয়েরা’র নদী ও স্যাক্রামেন্টো-সান জোয়াকিন রিভার ডেল্টা। বিশাল অ্যাকোয়াডাক্টের মাধ্যমে মরুভূমি, কৃষিজমি ও পাহাড় পেরিয়ে ছয়টি কাউন্টির ১ কোটি ৯০ লাখ মানুষের কাছে পানি পৌঁছানো হয়।

কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে পশ্চিমাঞ্চলের পানি সরবরাহ ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে। গবেষণা বলছে, কলোরাডো নদীসহ প্রধান উৎসগুলো থেকে পানির সরবরাহ ক্রমশ কমছে এবং তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আরও কমে যাবে। ক্যালিফোর্নিয়ার সরকারি পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ বছরে ডেল্টা থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গড় পানি সরবরাহ ১৩% থেকে ২৩% পর্যন্ত কমে যেতে পারে, যদি না তা রোধে পদক্ষেপ নেওয়া হয়।

এই প্রেক্ষাপটে পানি সংস্থাগুলোর প্রধান লক্ষ্য হলো জলবায়ু উষ্ণায়নের সাথে দীর্ঘ খরা এবং চরম ঝড়-বর্ষণ পরিস্থিতি মোকাবিলা করা। এজন্য তারা নানা বিকল্প উৎস তৈরির দিকে নজর দিচ্ছে— যেমন বর্জ্যপানি পুনর্ব্যবহার, বর্ষার পানি সংরক্ষণ, জলাধার পুনর্গঠন, নতুন পানি পরিবহন অবকাঠামো নির্মাণ, এমনকি প্রশান্ত মহাসাগর থেকে পানি আনার পরিকল্পনা। মেট্রোপলিটন ওয়াটার ডিস্ট্রিক্ট অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বোর্ড চেয়ারম্যান আদান ওর্তেগা জুনিয়র বলেন, “আমাদের এমন একটি পথ খুঁজে বের করতে হবে, যাতে পানি সরবরাহ টেকসই হয় এবং একই সাথে জনসাধারণের জন্য তা সাশ্রয়ী থাকে।” তিনি একে “নতুন ও অনন্ত নদী” তৈরির ভিশন হিসেবে বর্ণনা করেন।

বিশ্বের অন্যান্য শহরের পানিসংকটের অভিজ্ঞতা — যেমন সাও পাওলো, তেহরান, বার্সেলোনা, চেন্নাই, মেক্সিকো সিটি ও কেপটাউন — দক্ষিণ ক্যালিফোর্নিয়াকে সতর্ক করছে। স্থানীয় নেতারা বলছেন, এখন থেকেই বিজ্ঞাননির্ভর এবং জনআস্থাভিত্তিক প্রকল্প বাস্তবায়ন শুরু করলে একশো বছর পর এটি মানুষের কাছে স্বাভাবিক পানির উৎস হয়ে দাঁড়াবে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত