আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

লস এঞ্জেলেসে ফেডারেল অভিযানে প্রায় ৩০ জন আটক

লস এঞ্জেলেসে ফেডারেল অভিযানে প্রায় ৩০ জন আটক

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন ফেডারেল এজেন্টরা মঙ্গলবার লস এঞ্জেলেস এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ জনকে আটক করেছে। এর মধ্যে কুলভার সিটির একটি কার ওয়াশ থেকে আটজনকে নেওয়া হয় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

লস এঞ্জেলেসের ওয়াশিংটন বুলেভার্ডে অবস্থিত হ্যান্ডি জে কার ওয়াশ, একটি হোম ডিপো স্টোর এবং আরও কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। কার ওয়াশের মালিকরা নিশ্চিত করেছেন যে তাঁদের আটজন কর্মচারীকে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যম এলএ টাকো জানিয়েছে, আটক হওয়াদের একজন যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা।

আটক হওয়া দুই কর্মীর আত্মীয় জানিয়েছেন, “আমার চাচা ও গডফাদার—দুজনই বৈধভাবে এখানে থাকতেন, একজন স্থায়ী বাসিন্দা, তবুও তারা পরিচয়পত্র দেখতে না চেয়েই তাকে নিয়ে গেছে।” তিনি জানান, একজনকে ডাউনটাউন লস এঞ্জেলেসে নেওয়া হয়েছে, অন্যদের অবস্থান জানা যায়নি।

মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের সহকারী সচিব ট্রিসিয়া ম্যাকলাফলিন এক বিবৃতিতে জানান, এটি ছিল “টার্গেটেড ইমিগ্রেশন রেইড” যেখানে হন্ডুরাস ও মেক্সিকো থেকে আসা আটজন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আটক কয়েকজনের অপরাধের বিবরণও দেন।

এর আগে লস এঞ্জেলেসে ফেডারেল অভিযানের সমালোচনা হয়েছে বারবার। সম্প্রতি এক স্থানীয় কিশোর, বেঞ্জামিন গুয়েরেরো-ক্রুজ, কুকুর হাঁটাতে বের হলে তাকে আটক করা হয়। স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা জানান, সে চিলির নাগরিক এবং ভিসা মেয়াদ দুই বছরের বেশি অতিক্রম করেছে।

বিবৃতিতে আরও জানানো হয়, ‘সিবিপি হোম অ্যাপ’-এর মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে—যেখানে বিনামূল্যে ফ্লাইট এবং ১,০০০ ডলার দেওয়া হবে। কর্মকর্তারা সতর্ক করে বলেন, যারা স্বেচ্ছায় ফিরবে না, তাদের গ্রেপ্তার ও নির্বাসিত করা হবে এবং পুনরায় যুক্তরাষ্ট্রে ফেরার সুযোগ থাকবে না।

  এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত