আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ভেনচুরা কাউন্টির প্রাথমিক বিদ্যালয়ে যক্ষ্মা শনাক্ত, তদন্তে স্বাস্থ্য বিভাগ

ভেনচুরা কাউন্টির প্রাথমিক বিদ্যালয়ে যক্ষ্মা শনাক্ত, তদন্তে স্বাস্থ্য বিভাগ

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টির একটি স্কুলে যক্ষ্মা (টিবি) শনাক্ত হওয়ার পর জনস্বাস্থ্য বিভাগ তদন্ত শুরু করেছে।

ভেনচুরা কাউন্টি পাবলিক হেলথ সোমবার (১১ আগস্ট) মারাত্মক ব্যাকটেরিয়াজনিত এই সংক্রমণের পজিটিভ রিপোর্ট পায় বলে Ventura County Star জানিয়েছে।

সংক্রমিত ব্যক্তি ম্যাককেভেট এলিমেন্টারি একাডেমি অব ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস-এর সঙ্গে যুক্ত। যদিও তিনি সোমবার ক্যাম্পাসে উপস্থিত ছিলেন না, তবে লক্ষণগুলো কয়েক মাস আগে থেকেই শুরু হয়েছিল, যা উদ্বেগ তৈরি করেছে যে গ্রীষ্মকালীন ছুটি শুরুর আগেই তিনি সংক্রামক হতে পারেন। এ তথ্য নিশ্চিত করেছেন ভেনচুরা কাউন্টির হেলথ অফিসার ড. উলডিন কাস্টেল।

“আমরা নিশ্চিত নই তিনি কবে সংক্রমিত হয়েছিলেন,” বলেন ড. কাস্টেল।

তবে আক্রান্ত ব্যক্তি প্রাপ্তবয়স্ক নাকি অপ্রাপ্তবয়স্ক, কিংবা শিক্ষক না ছাত্র—সে তথ্য প্রকাশ করা হয়নি।

সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) জানিয়েছে, যক্ষ্মার সাধারণ লক্ষণগুলো হলো—

টানা তিন সপ্তাহ বা তার বেশি সময় ধরে কাশি

বুকে ব্যথা

ফুসফুস থেকে রক্ত বা কফসহ কাশি

দুর্বলতা বা অবসাদ

ক্ষুধামন্দা

কাঁপুনি

জ্বর

রাতের ঘাম

যক্ষ্মা বাতাসের মাধ্যমে এক ব্যক্তি থেকে আরেক জনে ছড়ায়। কেউ যদি মনে করেন যে তিনি টিবিতে আক্রান্ত হয়েছেন বা সংস্পর্শে এসেছেন, তবে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত