আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ইস্ট লস এঞ্জেলেসে গুলিতে নিহত ১, আহত ২

ইস্ট লস এঞ্জেলেসে গুলিতে নিহত ১, আহত ২

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের হত্যাকাণ্ড তদন্তকারীরা ইস্ট লস এঞ্জেলেসের একটি অর্ন্তভুক্ত নয় এমন এলাকায় ভোরের দিকে ঘটে যাওয়া গুলিতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা তদন্ত করছে।

শনিবার স্থানীয় সময় রাত প্রায় ২টা ২৪ মিনিটে ৫১০০ ব্লক হুইটিয়ার বুলেভার্ড এলাকায় গুলির খবর পেয়ে ইস্ট লস এঞ্জেলেস শেরিফ স্টেশন থেকে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে একটি গলিতে তিনজন পুরুষকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

লস এঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট ঘটনাস্থলেই ৫৬ বছর বয়সী এক হিস্পানিক ব্যক্তিকে মৃত ঘোষণা করে। অপর দুইজন প্রাপ্তবয়স্ক হিস্পানিক পুরুষকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তারা বর্তমানে স্থিতিশীল আছেন বলে শেরিফ বিভাগ জানিয়েছে।

তদন্তকারীরা জানান, গুলিবিদ্ধ তিনজনই ওই গলিতে টেন্টে বসবাস করছিলেন। হামলাকারী উডস অ্যাভিনিউ থেকে গুলি চালায় এবং পরবর্তীতে অজ্ঞাত দিক দিয়ে পালিয়ে যায়। এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা যায়নি, তদন্ত চলছে।

ঘটনা সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের হত্যাকাণ্ড দপ্তরে (৩২৩) ৮৯০-৫৫০০ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া ক্রাইম স্টপার্সের মাধ্যমে (৮০০) ২২২-টিপস (৮৪৭৭) নাম্বারে কল করে, “P3 Tips” মোবাইল অ্যাপ ব্যবহার করে অথবা অনলাইনে গোপন তথ্য দেওয়া যেতে পারে।

প্রাণঘাতী এই গুলির ঘটনার পেছনের পরিস্থিতি নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত