আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

কোভিড তহবিলে কোটি টাকার জালিয়াতি, ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তির দোষ স্বীকার

কোভিড তহবিলে কোটি টাকার জালিয়াতি, ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তির দোষ স্বীকার

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার ক্যানিয়ন লেকের বাসিন্দা ইমানুয়েল টাকার (৪৫) করোনাভাইরাস মহামারির সময় ক্ষতিগ্রস্ত ব্যবসার জন্য দেওয়া সরকারি সহায়তার টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেছেন। ফেডারেল প্রসিকিউটররা জানিয়েছেন, টাকার ও তার সহযোগীরা ভুয়া কাগজপত্র জমা দিয়ে ক্ষুদ্র ব্যবসা প্রশাসনের পেচেক প্রটেকশন প্রোগ্রাম (PPP) এবং ইকোনমিক ইনজুরি ডিজাস্টার লোন (EIDL) প্রকল্প থেকে প্রায় ১৫.৯ মিলিয়ন ডলার (প্রায় ১৭০ কোটি টাকা) হাতিয়ে নেন।

সরকারি নথি অনুযায়ী, এই অর্থ ব্যবসা বাঁচাতে ব্যয় না করে টাকার বিলাসবহুল গাড়ি, বাড়ি ও দামি গহনা কেনেন। তিনি একটি ক্যাডিলাক এসক্যালেড, বেন্টলি কন্টিনেন্টাল ও ফেরারি এফ৮ ট্রিবিউটোসহ একাধিক গাড়ি কেনেন। এছাড়া কয়েকটি কোটি টাকার বাড়ি এবং ৬৩ হাজার ডলারের হীরার আংটি ও ৪ লাখ ডলারের হীরার নেকলেস কিনেন।

এই সপ্তাহে টাকার ‘ওয়্যার ফ্রড’ ও ব্যাংক জালিয়াতির ষড়যন্ত্রের অভিযোগে দোষ স্বীকার করেছেন বলে মার্কিন বিচার বিভাগ জানিয়েছে। প্রসিকিউটররা বলেন, টাকার ভুয়া বেতন তালিকা, আয়ের হিসাব ও ব্যবসার কাগজপত্র ব্যবহার করে সরকারি ঋণ নিয়েছিলেন।

মার্কিন বিচার বিভাগের ক্রিমিনাল ডিভিশনের ভারপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেল ম্যাথিউ আর. গ্যালিওট্টি বলেন, “টাকার সাধারণ মানুষের করের টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে বিলাসবহুল জীবনযাপন করেছেন। এটি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।”

আইআরএস ক্রিমিনাল ইনভেস্টিগেশনের লস অ্যাঞ্জেলেস অফিসের স্পেশাল এজেন্ট টাইলার হ্যাচার বলেন, “এই অর্থ আসলে ছিলো সেইসব ব্যবসার জন্য, যারা মহামারিতে সত্যিই ক্ষতিগ্রস্ত হয়েছিল। টাকার সেই সহায়তা কেড়ে নিয়েছেন।”

এফবিআই সহকারী পরিচালক হোসে এ. পেরেজ বলেন, “মহামারির সময় ক্ষতিগ্রস্ত আমেরিকানদের জন্য দেওয়া সহায়তা লুট করা শুধু অনৈতিক নয়, এটি জনগণের আস্থার সাথে বিশ্বাসঘাতকতা।”

আগামী ৪ ডিসেম্বর টাকারের সাজা ঘোষণা হবে। তিনি সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড পেতে পারেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত