আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

টেমেকুলায় ১৫ ফ্রিওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৪, আহত ২

টেমেকুলায় ১৫ ফ্রিওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৪, আহত ২

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার টেমেকুলায় ১৫ ফ্রিওয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উইনচেস্টার রোডের উত্তরে দক্ষিণমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল (CHP)।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরমুখী লেনে একটি বিএমডব্লিউ গাড়ি বেপরোয়া গতিতে চলছিল। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিটের মিডিয়ান ওয়াল টপকে দক্ষিণমুখী লেনে প্রবেশ করে এবং সরাসরি একটি সাদা রঙের নিসান সেন্ট্রার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর বিএমডব্লিউ গাড়িটি সঙ্গে সঙ্গে আগুন ধরে পুড়ে যায়।

দুর্ঘটনায় বিএমডব্লিউতে থাকা ২৩ বছর বয়সী এক নারী এবং পিছনের আসনে থাকা ১৪ বছর বয়সী এক ছেলে ও ১৫ বছর বয়সী এক মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়। গাড়িটির ২৫ বছর বয়সী চালককে পথচারীরা উদ্ধার করে হাসপাতালে পাঠালেও তার অবস্থা গুরুতর। নিহত ও আহত সবাই মোরেনো ভ্যালির বাসিন্দা।

অন্যদিকে নিসান সেন্ট্রার ৩৫ বছর বয়সী চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান। গাড়িটির সামনের আসনে থাকা ২২ বছর বয়সী এক যুবককে ইনল্যান্ড ভ্যালি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে, তার অবস্থাও আশঙ্কাজনক। নিসানটির যাত্রীরা ওয়াইল্ডোমারের বাসিন্দা ছিলেন।

চিপি জানিয়েছে, প্রাথমিকভাবে দুর্ঘটনায় মদ্যপানের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে কেন বিএমডব্লিউ চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন তা এখনো তদন্তাধীন।

দুর্ঘটনা সংক্রান্ত অতিরিক্ত তথ্য থাকলে টেমেকুলা এরিয়া অফিসে (৯৫১) ৪৬৬-৪৩০০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে CHP।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত