আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কেএম আসাদুজ্জামান রাঙ্গা'র জানাজা আগামীকাল সন্ধ্যায়

কেএম আসাদুজ্জামান রাঙ্গা'র জানাজা আগামীকাল সন্ধ্যায়

লস এঞ্জেলেস কমিউনিটির সুপরিচিত মুখ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কেএম আসাদুজ্জামান রাঙ্গা'র নামাজে জানাজার সময় ও স্থান  নির্ধারিত হয়েছে। আগামীকাল মঙ্গলবার ১২ জুলাই মাগরিবের নমাজের পর সন্ধ্যা ৮•০০ নাগাদ ভেরমন্ট ইসলামিক সেন্টার, ৪৩৪, সাউথ ভেরমন্ট এভিন্যু, লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া ৯০০২০ ঠিকানায় তাঁর নমাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর ইসলামিক সেন্টার মিলনায়তনে মরহুমের স্মরণে সংক্ষিপ্ত শোক ও স্মৃতিচারনামূলক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন কমিউনিটি নেতৃবৃন্দ। এরপর মৃতদেহ বাংলাদেশে তাঁর স্বজনদের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

রাঙ্গা ভাইয়ের মত একজন অমায়িক, সদা হাস্যোজ্জ্বল, সাংস্কৃতিক কর্মী ও সঙ্গীত শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দলমত নির্বিশেষে সকলকে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন কমিউনিটি নেতৃবৃন্দ।



উল্লেখ্য, কেএম আসাদুজ্জামান রাঙ্গা কয়েকদিন আগে নিজ বাসায় মৃতুবরণ করেন এবং মৃত্যুর দুই/তিন দিন পরে পুলিশ তার মৃতদেহ নিজ বাসা থেকে উদ্ধার করে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সকলের প্রিয় মরহুম কেএম আসাদুজ্জামান রাঙ্গা ভাইয়ের মরদেহ কমিউনিটির কাছে হস্তান্তর করা হয়েছে।




এদিকে আসাদুজ্জামান রাঙ্গার মৃত্যুতে পুরো কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন যাবৎ লস এঞ্জেলেস হৃদম শিল্পগোষ্ঠীর সাথে জড়িত ছিলেন ৷ দেশীয় ঐতিহ্য ও মূল্যবোধের বিকাশ এবং কমিউনিটিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ  ভূমিকা রাখছিলেন। অমায়িক ব্যবহার ও সাংস্কৃতিক কর্মকান্ডের কারণে তিনি পুরো বাংলাদেশি কমিউনিটির প্রিয়মুখে পরিণত হয়েছিলেন। তাই তার মৃত্যুতে স্বজনহারানোর ব্যথা অনুভব করছেন বাংলাদেশি প্রবাসীরা।



শেয়ার করুন

পাঠকের মতামত