আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে কনসাল জেনারেল গোল্ডকাপ বাস্কেটবল প্রতিযোগিতা ১৭ জুলাই

লস এঞ্জেলেসে কনসাল জেনারেল গোল্ডকাপ বাস্কেটবল প্রতিযোগিতা ১৭ জুলাই

লস এঞ্জেলেসে কনস্যুলেট জেনারেল অব বাংলাদেশ ও ফ্রেন্ডস ক্লাব অব লস এঞ্জেলেস-এর যৌথ ‍উদ্যোগে এক বাস্কেটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কনসাল জেনারেল গোল্ডকাপ নামের এই টুর্নামেন্টটি আগামী ১৭ জুলাই রবিবার শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে অনুষ্ঠিত হবে। খেলা শেষে স্থানীয় শিল্পীদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে ।

সম্প্রতি কনস্যুলেট জেনারেল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় । টুর্নামেন্টের পরিচয় প্রবাসীদের সামনে ‍তুলে ধরা ও তাদের অংশগ্রহণের নিমিত্তে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা বলেন, খেলাধূলা ও বাংলাদেশি সংস্কৃতি প্রসারের লক্ষ্যে লস এঞ্জেলেস কনস্যুলেট ও স্থানীয় বাংলাদেশি সংগঠন ফ্রেন্ডস ক্লাবের যৌথ এই উদ্যোগ কনস্যুলেট ও প্রবাসীদের মাঝে একটি নতুন সম্পর্কের সেতুবন্ধন রচনা করবে। এর মাধ্যমে কনস্যুলেট ও প্রবাসীদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি আরও বৃদ্ধি পাবে। এতে সকল প্রবাসীদের অংশ গ্রহণের জন্য তিনি আমন্ত্রণও জানান।

ফ্রেন্ডস ক্লাব দীর্ঘদিন থেকে বাংলাদেশী আমেরিকান বাচ্চাদের খেলাধূলা নিয়ে কাজ করছে। তারা বিভিন্ন সময় প্রবাসীদের মাঝে দেশীয় খেলাধূলা প্রসারে বিভিন্ন টুর্নামেন্ট ও অনুষ্ঠান আয়োজন করে থাকে। ফ্রেন্ডস ক্লাবের এই ভূমিকার ‍ভুয়ূসী প্রশংসা করেন কনসাল জেনারেল।

সংবাদ সম্মেলনে ফ্রেন্ডস ক্লাব অব লস এঞ্জেলেসের চেয়ারম্যান এমকে জামান বলেন, কনস্যুলেটের এই উদ্যোগ কমিউনিটিকে আরও ঐক্যবদ্ধ করবে। এর মাধ্যমে প্রবাসে নতুন প্রজন্মের প্রতিভাবানরা দেশের জন্য ‍সুনাম বয়ে আনার লক্ষ্যে ভালো প্রতিযোগী হিসেবে তৈরী হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনিও এই আয়োজনে সকাল প্রবাসীদের অংশ গ্রহণের আমন্ত্রণ জানান। 

লস এঞ্জেলেসের শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে বিকেল ৪টায় অনুর্ধ্ব ১৬ বাস্কেটবল প্রতিযোগিতা দিয়ে শুরু হবে ফ্রেন্ডস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৬। চলবে রাত ১০টা পর্যন্ত। লস এঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির চারটি দল এতে অংশগ্রহণ করবে। এবার নতুন প্রজন্মের প্রায় ৫০জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নেয়ার কথা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।



টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা।

টুর্নামেন্ট পরবর্তী সাংস্কৃতি অনুষ্ঠানে গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী পন্ডিত গিরিশ চ্যাটার্জি, ড. সুকৃত মুখার্জি, মনজুর আহমদ, অঞ্জলি চৌধুরী, আবুল কালাম আজাদ, সাইফুদ্দিন কুতুবি, ঊর্মি আক্তার, উপমা সাহা, সাদিয়া রহমান ও কাবেরি রহমানসহ স্থানীয় অন্যান্য শিল্পীরা।

টুর্নামেন্টের প্রস্তুতিমূলক উক্ত সংবাদ সম্মেলেনে আরও উপস্থিত ছিলেন ডেপুটি কনসাল জেনারেল কাজী আনারকলি, কমার্শিয়াল কনসাল মানিরুজ্জামান মালেক, ভাইস কনসাল মোহাম্মদ হাই, ভাইস কনসাল স্বদীপ্ত আলম, ফ্রেন্ডস ফেরদৌস খান, ফ্রেন্ডস শফিউল আলম বাবু,ফ্রেন্ডস আকতার ভূঁইয়া ও ফ্রেন্ডস শাহীন রশীদ।


এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত