আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ক্যালিফোর্নিয়ার এক কিশোরকে বন্দুক দেখিয়ে আটক, অফ-ডিউটি ICE এজেন্ট গ্রেপ্তার

ক্যালিফোর্নিয়ার এক কিশোরকে বন্দুক দেখিয়ে আটক, অফ-ডিউটি ICE এজেন্ট গ্রেপ্তার

ছবিঃ এলএবাংলাটাইমস

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার টেমেকুলায় এক অফ-ডিউটি মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) এজেন্টের বিরুদ্ধে ১৭ বছর বয়সী এক কিশোরকে বন্দুকের মুখে অবৈধভাবে আটকানোর অভিযোগ উঠেছে। রিভারসাইড কাউন্টি শেরিফ দপ্তরের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে ১০ নভেম্বর রাত প্রায় ১০টা ৩০ মিনিটে।

কিশোরের পরিবারের আইনজীবী গ্রেগ কিরাকোসিয়ান জানান, কিশোরটি বন্ধুকে নামিয়ে বাড়ি ফেরার পথে দেখতে পায় ৪৫ বছর বয়সী গেরার্ডো রদ্রিগেজ তার গাড়ির দিকে অস্ত্র তাক করে দাঁড়িয়ে আছে এবং তাকে থামতে বলছে।
“সে মুহূর্তে ছেলেটি জীবনের জন্য আতঙ্কিত হয়ে পড়ে,” বলেন আইনজীবী। “রদ্রিগেজ গাড়ির দরজা খুলে বন্দুক দেখিয়ে তাকে জোর করে নামিয়ে আনে।”

KTLA–এর হাতে পাওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, রদ্রিগেজ কোমর থেকে বন্দুক বের করে কিশোরের গাড়ির দিকে তাক করে “ফ্রিজ, পুলিশ” বলে চিৎকার করছে এবং গাড়ি বন্ধ করে নিচে নামতে বলছে। তিনি নিজের ব্যাজও প্রদর্শন করেন বলে জানা গেছে। তিনি কিশোরকে জেরা করতে শুরু করেন—তার পরিচয়, ঠিকানা এবং কাগজপত্র চেয়ে বসেন।

এসময় এলাকার বাসিন্দারা বাইরে বেরিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন এবং রদ্রিগেজকে নিজের বাড়িতে ফিরতে বাধ্য করেন। কিশোরের বাবা–মা এক বন্ধুর কাছ থেকে বিষয়টি জেনে দ্রুত সেখানে পৌঁছান এবং ছেলের পাসপোর্ট নিয়ে যান, কারণ তারা প্রথমে ভেবেছিলেন এটি কোনো অভিবাসন অভিযান হতে পারে। পরে তারা ৯১১–এ ফোন করেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরুর পর একই রাতে রদ্রিগেজকে গ্রেপ্তার করে এবং তার বাড়ি তল্লাশি চালিয়ে প্রমাণ সংগ্রহ করে। তাকে প্রাণনাশের হুমকিসহ প্রাণঘাতী অস্ত্রে হামলা, অপ্রাপ্তবয়স্ককে বিপদে ফেলা এবং সরকারি কর্মকর্তা হিসেবে বেআইনি আচরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।

আইনজীবী কিরাকোসিয়ান বলেন, “অনেক মেক্সিকান-আমেরিকান এখন ভয় এবং ক্ষোভে আছেন। এই ঘটনাটি তাদের জন্য অত্যন্ত কাছের বাস্তবতা।” তিনি আরও বলেন, কিছু ICE কার্যক্রম থেকে রদ্রিগেজ অনুপ্রাণিত হয়ে নিজের এলাকাকে যেন ব্যক্তিগত ‘ICE চেকপয়েন্টে’ পরিণত করতে চেয়েছিলেন।

সাম্প্রতিক সময়ে ফেডারেল এজেন্টদের সাধারণ নাগরিকের দিকে অস্ত্র তাক করার আরও কয়েকটি ঘটনা সামনে এসেছে। এর মধ্যে ৯ নভেম্বর সান্তা আনায় এক মহিলার দিকে ICE কর্মকর্তার বন্দুক তাক করা এবং ৩০ অক্টোবর অন্টারিওতে ২৪ বছর বয়সী এক ব্যক্তিকে ফেডারেল এজেন্টের গুলি করার ঘটনা উল্লেখযোগ্য।

সর্বশেষ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। যাদের কাছে কোনো তথ্য আছে, তাদেরকে রিভারসাইড কাউন্টি শেরিফ স্টেশনের তদন্ত কর্মকর্তা অ্যালিসা মরিসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত