আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

ক্যালিফোর্নিয়ায় শিশুর জন্মদিনের পার্টিতে গুলিবর্ষণ: নিহত কমপক্ষে চারজন

ক্যালিফোর্নিয়ায় শিশুর জন্মদিনের পার্টিতে গুলিবর্ষণ: নিহত কমপক্ষে চারজন

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার স্টকটন শহরে একটি শিশুর জন্মদিনের পার্টিতে ভয়াবহ গুলিবর্ষণে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্তোরাঁয় এ হামলার ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক—দুই শ্রেণির মানুষই রয়েছেন। তাদের সুনির্দিষ্ট শারীরিক অবস্থা এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

সন্দেহভাজন হামলাকারী এখনো পলাতক। পুলিশ ধারণা করছে, এটি সম্ভবত একটি ‘টার্গেটেড’ বা লক্ষ্যভিত্তিক হামলা।

সান জোয়াকিন কাউন্টি শেরিফ অফিস জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু আগে গুলিবর্ষণের ঘটনা ঘটে। যারা ঘটনাস্থল দেখেছেন বা ভিডিও ধারণ করেছেন, তাদের দ্রুত তথ্য দেওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

শেরিফ অফিসের মুখপাত্র হিদার ব্রেন্ট ঘটনাটিকে “অকল্পনীয়” বলে মন্তব্য করেন। তিনি জানান, “এটি অত্যন্ত সক্রিয় ও চলমান তদন্ত। এখনো খুব সীমিত তথ্য পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি লক্ষ্যভিত্তিক হামলা হতে পারে, এবং তদন্তকারীরা সব সম্ভাবনা খতিয়ে দেখছেন।”

স্টকটনের মেয়র ক্রিস্টিনা ফুগাজি ঘটনাটিকে “অগ্রহণযোগ্য” বলে উল্লেখ করেন। তিনি বলেন, “পরিবারগুলো এমন সময় হাসপাতালে দৌড়াদৌড়ি করবে না—যখন তাদের একসঙ্গে থাকার কথা, প্রার্থনা করার কথা যে তাদের প্রিয়জনরা বেঁচে যাবে।”

ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইনসমূহের অন্যতম একটি রাজ্য। তবে এসব আইনের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জও কম নয়। ২০২১ সালে এক ফেডারেল বিচারক রাজ্যের এআর-১৫ ধরনের অ্যাসল্ট অস্ত্রের নিষেধাজ্ঞা বাতিল করে দেন। পরে ২০২২ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বন্দুক বহনের ওপর সীমাবদ্ধতা সংক্রান্ত নিউইয়র্কের একটি আইন বাতিল করে, যা ক্যালিফোর্নিয়ার অস্ত্র নিয়ন্ত্রণ নীতিগুলোও চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত