আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ক্যালিফোর্নিয়ায় প্রতিবেশীর বাড়ির সামনে পার্কিং কি বৈধ?

ক্যালিফোর্নিয়ায় প্রতিবেশীর বাড়ির সামনে পার্কিং কি বৈধ?

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় গাড়ির সংখ্যা বাড়ছে দ্রুত—২০২৫ সালের ১ জানুয়ারির হিসাব অনুযায়ী রাজ্যে রেজিস্টার্ড যানবাহনের সংখ্যা প্রায় ৩ কোটি ৬০ লাখ। আর এত গাড়ির রাজ্যে পার্কিং নিয়ে ঝামেলা হরহামেশাই ঘটে। তার মধ্যে সবচেয়ে সাধারণ প্রশ্ন—প্রতিবেশীর বাড়ির সামনে পার্ক করা কি আইনসম্মত?

প্রতিবেশীর বাড়ির সামনে পার্ক করা কি বৈধ?

হ্যাঁ, আইনগতভাবে এটি সম্পূর্ণ বৈধ, যদি না নির্দিষ্ট কিছু ব্যতিক্রম থাকে।

যে ব্যতিক্রমগুলো মাথায় রাখতে হবে:

রাস্তা অবশ্যই পাবলিক স্ট্রিট হতে হবে।

নির্দিষ্ট সিটি বা কাউন্টির পার্কিং নিষেধাজ্ঞা থাকতে পারে।

ক্যালিফোর্নিয়ায় কোনো গাড়ি ৭২ ঘণ্টা পর্যন্ত রাস্তায় পার্ক করে রাখা যায়, যদি সেখানে কোনো নিষেধাজ্ঞা না থাকে।

কারও ড্রাইভওয়ের সামনে পার্ক করা সম্পূর্ণ নিষিদ্ধ।

 

কোন কোন স্থানে পার্ক করা নিষিদ্ধ? (DMV নির্দেশনা অনুযায়ী)

 

যেখানে "No Parking" সাইন আছে

চিহ্নিত বা অচিহ্নিত ক্রসওয়াকের উপর

ফুটপাত বা ফুটপাত আংশিকভাবে ব্লক করে

ড্রাইভওয়ের সামনে

প্রতিবন্ধী ব্যক্তির র‌্যাম্পের কাছাকাছি ৩ ফুট এর মধ্যে

হুইলচেয়ার প্রবেশের জন্য তৈরি কার্বের সামনে

প্রতিবন্ধী পার্কিং স্পেসের পাশে ক্রসহ্যাচড এরিয়ায়

জিরো-এমিশন যানবাহন ছাড়া অন্য গাড়ি দিয়ে EV পার্কিং দখল করলে

টানেল বা ব্রিজে (যদি না সাইন দিয়ে অনুমতি থাকে)

ফায়ার হাইড্রেন্ট থেকে ১৫ ফুট দূরত্বের মধ্যে

চিহ্নিত বা অচিহ্নিত ক্রসওয়াক থেকে ২০ ফুট এর মধ্যে

সেফটি জোন ও কার্বের মাঝখানে

ডাবল পার্কিং নিষিদ্ধ

ফ্রিওয়েতে পার্কিং নিষিদ্ধ, তবে জরুরি অবস্থায় ব্যতিক্রম হতে পারে


কার্বের রঙ অনুযায়ী পার্কিং নিয়ম

 

সাদা: যাত্রী ওঠা-নামার জন্য

সবুজ: সীমিত সময়ের পার্কিং

হলুদ: যাত্রী ও মালামাল ওঠা-নামা; নন-কমার্শিয়াল ড্রাইভারকে গাড়িতে থাকতে হয়

লাল: কোনো অবস্থায় থামা বা পার্ক করা যাবে না (শুধু নির্দিষ্ট বাস জোন ব্যতীত)

নীল: প্রতিবন্ধী ব্যক্তির পার্কিং (প্ল্যাকার্ড/লাইসেন্স প্লেট বাধ্যতামূলক)

 

আইনের মূল ভিত্তি

ক্যালিফোর্নিয়া ভেহিকেল কোড 22500 অনুযায়ী এসব পার্কিং আইন নির্ধারিত। তবে স্থানীয় শহর বা কাউন্টির আলাদা নিয়ম থাকলে সেগুলোর সাইন মেনে চলতে হবে।

ক্যালিফোর্নিয়ায় প্রচুর গাড়ির ভিড়ে সঠিক পার্কিং জানা জরুরি—না হলে জরিমানা ও ঝামেলা দুটোই বাড়তে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত