আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় নতুন পার্কিং আইন কার্যকর, নিয়ম ভাঙলেই জরিমানা

        ট্রাম্পের নামে নাম বদলাল ফ্লোরিডার বিমানবন্দর, তবে থাকছে পুরোনো কোড

        দক্ষিণ ক্যালিফোর্নিয়াজুড়ে তাপপ্রবাহ অব্যাহত, সপ্তাহ শেষে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা

        প্রমাণাগারে চুরির ঘটনার পর পুরো পুলিশ বিভাগকে একযোগে বরখাস্ত

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন করবেন ট্রাম্প

        যৌন নিপীড়নের অভিযোগে মেইনের সিনেট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ডেমোক্র্যাট গ্রাহাম প্ল্যাটনার

        ভুয়া বই জমা দিয়ে বিরল চীনা পাণ্ডুলিপি চুরি, যুক্তরাষ্ট্রে কারাদণ্ড

        ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ ঘিরে উত্তেজনা আরও বেড়েছে

        মুরিয়েটায় ‘ভলকানো’ দাবানল, বেশিরভাগ উচ্ছেদ আদেশ প্রত্যাহার

        পারিবারিক কলহের জেরে বাড়িতে আগুন, ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার এক ব্যক্তি

        পরিবারসহ টেসলা গাড়ি খাদে, ক্যালিফোর্নিয়ার চিকিৎসকের বিরুদ্ধে সব অভিযোগ খারিজ

        হিউস্টনে আইসিই অভিযানে গুলিতে নিহত মেক্সিকান নাগরিক, তদন্ত শুরু

        ভারতভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে বড় অভিযান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে গ্রেপ্তার ২৪

        হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহজুড়ে বাড়বে তাপমাত্রা

        লস এঞ্জেলেসে অভিযান, উদ্ধার ১৩ লাখ ডলারের বিলাসবহুল গাড়ি

        টিকা নিয়ে মিথ্যা দাবি, পরে যমজ সন্তান হত্যার অভিযোগে গ্রেপ্তার আইডাহোর মা

        বিশ্বকাপ কি যুক্তরাষ্ট্রে ফুটবলের নতুন যুগের সূচনা করবে?

        ব্যয় বেড়েছে, কাজেও বিলম্ব—লস এঞ্জেলেস বিমানবন্দরের পিপল মুভার প্রকল্প নিয়ে নতুন তদন্ত

        যৌন নিপীড়নের অভিযোগে মেইনের ডেমোক্র্যাট প্রার্থীকে সরে দাঁড়ানোর আহ্বান

ক্যালিফোর্নিয়ায় অভিবাসীদের দেয়া ১৭ হাজার বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল

ক্যালিফোর্নিয়ায় অভিবাসীদের দেয়া ১৭ হাজার বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য প্রায় ১৭,০০০ বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল করছে। এক অডিটে দেখা গেছে, এসব লাইসেন্স এমন অনেক অভিবাসীকে দেওয়া হয়েছিল, যাদের আর দেশে থাকার বৈধ অনুমতি নেই।

মার্কিন পরিবহন বিভাগ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা “অবৈধভাবে” এসব লাইসেন্স ইস্যু করেছিলেন এবং লাইসেন্সধারীদের ৬০ দিনের মধ্যে মেয়াদ শেষ হওয়ার নোটিশ পাঠানো হয়েছে।

চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্রে বৈধভাবে না থাকা এক ট্রাকচালকের কারণে ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হন। এর পর থেকেই ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের বাণিজ্যিক ট্রাক ও বাস চালনা থেকে সরাতে কঠোর অবস্থান নেয়।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এই সিদ্ধান্তকে রাজনৈতিক মন্তব্য বলে উড়িয়ে দিয়েছেন। এর আগে প্রশাসন ক্যালিফোর্নিয়া ও কয়েকটি রাজ্যকে সমালোচনা করে জানায়, তারা অবৈধভাবে দেশে থাকা ব্যক্তিদের ড্রাইভিং লাইসেন্স দিয়েছে।

পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, “এটি মাত্র শুরু। আমার টিম নিশ্চিত করবে, অবৈধ কোনো অভিবাসী যেন সেমি-ট্রাক বা স্কুল বাসের স্টিয়ারিংয়ে না থাকে।”

নিউজমের দপ্তর জানায়, যাদের লাইসেন্স বাতিল করা হচ্ছে, তাদের সবারই লাইসেন্স ইস্যুর সময় বৈধ কর্ম-অনুমতি ছিল। তবে এসব লাইসেন্সে ভুল মেয়াদ উল্লেখ ছিল এবং ক্যালিফোর্নিয়ার সেই আইনের সঙ্গে সাংঘর্ষিক ছিল, যা অনুযায়ী কোনো ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ আবেদনকারীর যুক্তরাষ্ট্রে থাকার বৈধ মেয়াদের বাইরে যেতে পারে না।

নিউজমের মুখপাত্র ব্র্যান্ডন রিচার্ডস বলেন, পরিবহনমন্ত্রী “ভুল তথ্য ছড়াচ্ছেন এবং রাজনৈতিক স্বার্থে বাস্তবতা আড়াল করছেন।”

ঘটনার প্রেক্ষিতে সেপ্টেম্বর মাসে ডাফি নতুন নীতিমালা ঘোষণা করেন, যাতে অভিবাসীদের বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স পাওয়া আরও কঠিন করা হয়। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীর অভিবাসন-স্ট্যাটাস ফেডারেল ডাটাবেইসের মাধ্যমে যাচাই করতে হবে এবং লাইসেন্সের মেয়াদ সর্বোচ্চ এক বছর রাখা হবে।

পরিবহন বিভাগের হিসাব অনুযায়ী, বর্তমান “নন-ডমিসাইলড” ড্রাইভারদের ৯৭ শতাংশ—প্রায় ১,৯৪,০০০ জন—আগামী কয়েক বছরের মধ্যে মালবাহী পরিবহন খাত থেকে বাদ পড়তে পারেন। তবে দেশে মোট ৩.৮ মিলিয়ন বাণিজ্যিক চালক থাকায় বিভাগটি অর্থনৈতিক প্রভাবকে সীমিত বলেই মনে করছে।

এদিকে ফেডারেল আপিল আদালত নতুন নিয়মকে আপাতত স্থগিত করেছে, কারণ একজন ট্রাকচালক এ ঘটনায় মামলা করেছেন।

নিউজম প্রশাসন জানিয়েছে, নতুন নিয়ম কার্যকর হওয়ার আগেই ১৭ হাজার লাইসেন্স ইস্যু করা হয়েছিল।

এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়াই একমাত্র রাজ্য যেখানে বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্সের পূর্ণাঙ্গ অডিট সম্পন্ন হয়েছে। অন্য রাজ্যগুলোর অডিট সরকারী শাটডাউনের কারণে বিলম্বিত হয়েছে।

লজিস্টিকস প্রতিষ্ঠান Fremont Contract Carriers জানায়, ক্যালিফোর্নিয়ায় ১ লাখ ৩০ হাজারের বেশি ট্রাকচালক বাস করেন। অঙ্গরাজ্যটি যুক্তরাষ্ট্রের দুইটি বৃহত্তম বন্দর এবং সর্বোচ্চ কৃষি উৎপাদন কেন্দ্রের আবাসস্থল। ট্রাকচালকের সংখ্যায় দেশজুড়ে টেক্সাসের পরই ক্যালিফোর্নিয়ার অবস্থান।

শেয়ার করুন

পাঠকের মতামত