আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

ক্যালিফোর্নিয়ায় আবাসন ও অবকাঠামো উন্নয়নে ৫২ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা গভর্নর নিউজমের

ক্যালিফোর্নিয়ায় আবাসন ও অবকাঠামো উন্নয়নে ৫২ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা গভর্নর নিউজমের

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় আবাসন, অবকাঠামো উন্নয়ন এবং গৃহহীনতা মোকাবিলায় ৫২ মিলিয়ন ডলারের বেশি অনুদান বিতরণের ঘোষণা দিয়েছেন অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউজম।

গভর্নরের দপ্তর জানায়, ২০২৪ সালের কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক গ্রান্ট (CDBG) কর্মসূচির আওতায় ২০টি কাউন্টির ৩৮টি প্রকল্পে এই অর্থ ব্যয় করা হবে। এর মাধ্যমে স্যুয়ারেজ ও সড়ক অবকাঠামো উন্নয়ন, জনসাধারণের ব্যবহারের স্থাপনা এবং বিনোদনমূলক সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা হবে, যা সরাসরি এক লাখ ৬০ হাজারের বেশি ক্যালিফোর্নিয়াবাসীকে উপকৃত করবে।

এছাড়া, জরুরি সমাধান অনুদান (Emergency Solutions Grant) কর্মসূচির আওতায় আরও ১ কোটি ৪৩ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ ২৫টি কাউন্টির ৫২টি প্রকল্পে ব্যয় হবে। স্থানীয় সরকার ও সেবা প্রদানকারী সংস্থাগুলো এই অনুদান ব্যবহার করে জরুরি আশ্রয়কেন্দ্র পরিচালনা, গৃহহীনতা প্রতিরোধ কর্মসূচি, দ্রুত পুনর্বাসন এবং মাঠপর্যায়ের সহায়তা কার্যক্রম পরিচালনা করতে পারবে।

উভয় কর্মসূচিই ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব হাউজিং অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্টের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

এক বিবৃতিতে গভর্নর নিউজম বলেন, “আমরা আমাদের কমিউনিটিগুলোর জন্য কাজ করে যাচ্ছি—এটাই শেষ কথা। আবাসন হোক, অবকাঠামো হোক বা গৃহহীনতা মোকাবিলা—সব ক্ষেত্রেই স্থানীয় নেতৃত্বের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করছি। এই অনুদানগুলো পাড়া-মহল্লাকে শক্তিশালী করবে এবং ক্যালিফোর্নিয়ার মানুষ যে জায়গাগুলোকে নিজেদের ঘর বলে গর্ব করে, সেগুলোকে টিকিয়ে রাখতে সহায়তা করবে।”

রাজ্য কর্মকর্তারা জানান, এই অর্থায়ন ক্যালিফোর্নিয়ায় আবাসন সংকট ও গৃহহীনতা মোকাবিলায় সরকারের বৃহত্তর উদ্যোগের অংশ। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রজুড়ে গৃহহীনতার হার ১৮ শতাংশের বেশি বাড়লেও ক্যালিফোর্নিয়ায় এই হার বেড়েছে মাত্র ৩ শতাংশ। এছাড়া, আশ্রয়হীন গৃহহীন মানুষের সংখ্যা এক শতাংশেরও কম বেড়েছে বলে রাজ্যের তথ্যে উল্লেখ করা হয়েছে।

অনুদান সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব হাউজিং অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্টের মাধ্যমে জানা যাবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত