আপডেট :

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে কাগজ কারখানায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ, নিহত ১

        ফেডারেল কর্মীদের এনডিএ সই করাতে চায় ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে হোয়াইট হাউসে ইউএফসি খাঁচা নির্মাণ

        খালি হাতে সাপ ধরলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র, ভাইরাল ভিডিও

        ইরানে আবারও মার্কিন হামলা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নৌকা লক্ষ্যবস্তু

        মালদ্বীপে গুহায় ডাইভিং দুর্ঘটনায় নিহত ৪ ইতালিয়ানের মরদেহ দেশে ফেরত

        হান্টাভাইরাস পরিস্থিতি এখন স্থিতিশীল: ডব্লিউএইচও

        গার্ডেন গ্রোভে রাসায়নিক আতঙ্ক, সরানো হলো ৫০ হাজার মানুষ

        নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ ও আগুন, নিহত ১, আহত ৩৬

        নিউমোনিয়া ও সেপসিসে মারা গেলেন নাসকার চ্যাম্পিয়ন কাইল বুশ

        ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, বললেন ট্রাম্প

        গাঁজা বিনিয়োগ প্রতারণায় গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার ব্যক্তি

        ক্যালিফোর্নিয়াবাসীকে শেভরন এড়িয়ে চলার আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টির রাসায়নিক আতঙ্কে উবারের ফ্রি রাইড সুবিধা

        অরেঞ্জ কাউন্টিতে রাসায়নিক আতঙ্ক, জরুরি অবস্থা ঘোষণা

        হোয়াইট হাউসের কাছে গুলিবর্ষণ, সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে নিহত সন্দেহভাজন

        ট্রাম্পের দাবি: ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, খুলতে পারে হরমুজ প্রণালি

        লস এঞ্জেলেসে পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ল রাস্তায়, পৌঁছাল এলএ নদীতেও

২০২৬ সালে কার্যকর হচ্ছে ক্যালিফোর্নিয়ার নতুন সড়ক ও যানবাহন আইন: গতি সীমা, ই-বাইক ও জননিরাপত্তায় বড় পরিবর্তন

২০২৬ সালে কার্যকর হচ্ছে ক্যালিফোর্নিয়ার নতুন সড়ক ও যানবাহন আইন: গতি সীমা, ই-বাইক ও জননিরাপত্তায় বড় পরিবর্তন

ছবিঃ এলএবাংলাটাইমস

নতুন বছরের শুরুতে ক্যালিফোর্নিয়ায় জননিরাপত্তা জোরদার করতে একাধিক নতুন আইন কার্যকর হতে যাচ্ছে। ২০২৫ সালের আইনসভা অধিবেশনে পাস হওয়া এবং গভর্নর গ্যাভিন নিউসম স্বাক্ষরিত এসব আইন আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল (CHP)। নতুন আইনগুলো মূলত গতি নিয়ন্ত্রণ, ই-বাইক নিরাপত্তা, পথচারী সুরক্ষা ও যানবাহন ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়েছে।

নতুন আইনের আওতায় চুরি সংক্রান্ত অপরাধে কড়াকড়ি আরোপ করা হয়েছে। চুরি করার উদ্দেশ্যে কী প্রোগ্রামিং ডিভাইস, কী ডুপ্লিকেট যন্ত্র বা সিগন্যাল এক্সটেন্ডার বহন করলে তা মিসডিমিনার অপরাধ হিসেবে গণ্য হবে। এ অপরাধে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার ডলার জরিমানা অথবা উভয় দণ্ডই দেওয়া যেতে পারে।

ইলেকট্রিক বাইক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নিয়ম চালু হচ্ছে। এখন থেকে ই-বাইক চালানোর সময় দিন বা রাত যেকোনো সময় পেছনে লাল রিফ্লেক্টর অথবা বিল্ট-ইন রিফ্লেক্টরসহ স্থির বা ঝলকানো লাল আলো থাকতে হবে। এছাড়া অপ্রাপ্তবয়স্ক কেউ হেলমেট আইন ভঙ্গ করলে তাকে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল পরিচালিত অনলাইন ই-বাইক নিরাপত্তা ও প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করতে হবে।

একই সঙ্গে “অফ-হাইওয়ে ইলেকট্রিক মোটরসাইকেল” বা ই-মোটো নামে নতুন একটি যানবাহন শ্রেণি নির্ধারণ করা হয়েছে। এগুলো মূলত অফ-হাইওয়ে ব্যবহারের জন্য তৈরি, ইলেকট্রিক মোটরে চালিত এবং প্যাডেলবিহীন যান। নতুন আইনে এসব যানবাহনকে অফ-হাইওয়ে মোটর ভেহিকেল হিসেবে গণ্য করা হবে, ফলে চালকদের হেলমেট পরা বাধ্যতামূলক এবং ডিএমভি থেকে ইস্যু করা পরিচয় প্লেট প্রদর্শন করতে হবে।

পথচারী নিরাপত্তা বাড়াতে স্কুল জোনে গতি সীমা কমানোর সুযোগ দেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ চাইলে ২০৩১ সালের ১ জানুয়ারি পর্যন্ত স্কুল এলাকায় গতি সীমা ২৫ মাইল থেকে কমিয়ে ২০ মাইল প্রতি ঘণ্টা করতে পারবে। নির্ধারিত সময়ের পর সঠিক সাইনবোর্ড থাকলেই স্বয়ংক্রিয়ভাবে এই গতি সীমা কার্যকর হবে।

গতি নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তার অংশ হিসেবে হাইওয়ে কাজের এলাকায় নতুন স্পিড সেফটি পাইলট প্রোগ্রাম চালুর অনুমোদন দেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় মোবাইল বা লেজার প্রযুক্তি ব্যবহার করে অতিরিক্ত গতির যান শনাক্ত করা হবে এবং গাড়ির লাইসেন্স প্লেটের স্পষ্ট ছবি ধারণ করা হবে। পাশাপাশি হাইওয়েতে দাঁড়িয়ে থাকা যেকোনো মেইনটেন্যান্স বা সতর্কতামূলক আলোযুক্ত যানবাহনের ক্ষেত্রে ‘স্লো ডাউন অ্যান্ড মুভ ওভার’ আইন আরও বিস্তৃত করা হয়েছে।

এছাড়া ক্যালিফোর্নিয়া পরিবহন বিভাগকে কোনো হাইওয়েতে গতি সীমা ৫ মাইল প্রতি ঘণ্টা কমানোর ক্ষমতা দেওয়া হয়েছে। নতুন গতি সীমা কার্যকরের প্রথম ৩০ দিন চালকদের শুধু সতর্কতামূলক নোটিস দেওয়া হবে, জরিমানা করা হবে না। অন্যদিকে চার চাকার কম কিন্তু ই-বাইক হিসেবে স্বীকৃত নয়—এমন যানবাহন পুলিশ কমপক্ষে ৪৮ ঘণ্টার জন্য জব্দ করতে পারবে বলেও নতুন আইনে উল্লেখ করা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, এসব আইন ক্যালিফোর্নিয়ার সড়ক নিরাপত্তা জোরদার করতে এবং দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন আইন ও সংশ্লিষ্ট বিধান সম্পর্কে বিস্তারিত জানতে ক্যালিফোর্নিয়া লেজিসলেটিভ ইনফরমেশন ওয়েবসাইট পরিদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে।

 

শেয়ার করুন

পাঠকের মতামত