আপডেট :

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

২০২৬ সালে কার্যকর নতুন আইন: ক্যালিফোর্নিয়ার সব ক্রেতার জন্য বড় পরিবর্তন

২০২৬ সালে কার্যকর নতুন আইন: ক্যালিফোর্নিয়ার সব ক্রেতার জন্য বড় পরিবর্তন

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় প্রতি বছরই নতুন নতুন আইন কার্যকর হয়। তবে ২০২৬ সালে কার্যকর হতে যাওয়া একটি আইন প্রায় সব ভোক্তার ওপর সরাসরি প্রভাব ফেলবে। নতুন এই আইনে রাজ্যজুড়ে প্লাস্টিকের শপিং ব্যাগ পুরোপুরি নিষিদ্ধ করা হচ্ছে।

ইতিমধ্যেই অনেক গ্রোসারি স্টোর ও ফার্মেসিতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ ধীরে ধীরে তুলে নেওয়া হচ্ছে। এসব ব্যাগ সাধারণত পুনর্ব্যবহারযোগ্য নয় এবং বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণের বড় কারণ।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির পাবলিক ওয়ার্কস বিভাগ জানিয়েছে, প্লাস্টিক ব্যাগ ভেঙে ক্ষুদ্র বিষাক্ত কণায় পরিণত হয়। এসব কণা মাটি ও পানিতে ছড়িয়ে পড়ে এবং প্রাণীরা ভুলবশত খেয়ে ফেললে তা খাদ্যশৃঙ্খলে ঢুকে যায়।

ক্যালিফোর্নিয়ায় ২০১৪ সালে প্রথম একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করার চেষ্টা করা হয়। তবে সেই আইন কার্যকর হয়নি পুরোপুরি। কারণ, একটি ফাঁকফোকরের সুযোগে দোকানগুলো তুলনামূলক মোটা প্লাস্টিক ব্যাগ দিতে শুরু করে, যেগুলো পুনর্ব্যবহারের কথা বলা হলেও বাস্তবে খুব কমই পুনর্ব্যবহার করা হতো।

ক্যালিফোর্নিয়া পাবলিক ইন্টারেস্ট রিসার্চ গ্রুপ জানায়, ওই মোটা প্লাস্টিক ব্যাগগুলো রিসাইকেল করা প্রায় অসম্ভব ছিল এবং আগের তুলনায় আরও বেশি বর্জ্য তৈরি হয়েছে।

এই পরিস্থিতি পরিবর্তনে ২০২৪ সালে গভর্নর গ্যাভিন নিউজম SB 1053 নামের নতুন আইনে স্বাক্ষর করেন। এই আইন অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ওই মোটা প্লাস্টিক ব্যাগও পুরোপুরি নিষিদ্ধ হবে।

নতুন আইনটি গ্রোসারি স্টোর, ফার্মেসিসহ বড় খুচরা দোকান, কনভিনিয়েন্স স্টোর, ফুড মার্ট এবং মদের দোকানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ক্রেতাদের নিজস্ব পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ নিয়ে কেনাকাটা করতে উৎসাহিত করা হচ্ছে। দোকানগুলো শুধু কাগজের ব্যাগ দিতে পারবে, যা সহজে রিসাইকেল করা যায়।

আইন না মানলে সংশ্লিষ্ট দোকানগুলোকে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হতে পারে।

পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিসটার তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি বছর প্রায় ৩৬০ মিলিয়ন থেকে ৪০০ মিলিয়ন মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য উৎপাদিত হয়।

এদিকে, গত অক্টোবরে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টা তিনটি প্লাস্টিক ব্যাগ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, তারা ভোক্তাদের বিভ্রান্ত করে দাবি করেছে যে তাদের ব্যাগগুলো রিসাইকেলযোগ্য, যদিও বাস্তবে তা নয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত