আপডেট :

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

নববর্ষের রাতে ভেনচুরা কাউন্টিতে গোলাগুলি; ৫ জন গ্রেপ্তার

নববর্ষের রাতে ভেনচুরা কাউন্টিতে গোলাগুলি; ৫ জন গ্রেপ্তার

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ভেনচুরা কাউন্টিতে নববর্ষের রাতে বন্দুক হামলার ঘটনায় দুই প্রাপ্তবয়স্ক ও তিন কিশোরকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার এ তথ্য জানায় কর্তৃপক্ষ।

ভেনচুরা কাউন্টি শেরিফ অফিস (VCSO) জানায়, বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটের কিছু আগে থাউজ্যান্ড ওকস শহরের লস ফেলিজ ড্রাইভের ১৯০০ ব্লকে গোলাগুলির খবর পেয়ে ডেপুটিরা ঘটনাস্থলে পৌঁছান।

শেরিফ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যক্ষদর্শীরা একাধিক গুলির শব্দ শোনার পাশাপাশি কয়েকজন সন্দেহভাজনকে ঘটনাস্থলে দেখতে পান, যাদের মধ্যে একজনকে হাতে বন্দুক নিয়ে গুলি ছুঁড়তে দেখা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে গুলিবর্ষণের প্রমাণ উদ্ধার করা হয়েছে।

পরে ইস্ট কাউন্টি ইনভেস্টিগেশনস ব্যুরোর গোয়েন্দারা তদন্তে নেমে অতিরিক্ত আলামত সংগ্রহ করেন। এর ভিত্তিতে তিন কিশোরের পাশাপাশি ১৯ বছর বয়সী কোলজিও বার্নাল ও ১৮ বছর বয়সী লিওনার্দো বাসকে শনাক্ত করা হয়। তারা সবাই থাউজ্যান্ড ওকসের বাসিন্দা।

২ জানুয়ারি তদন্তকারীরা থাউজ্যান্ড ওকসে একটি গাড়িতে করে চলাচলরত অবস্থায় পাঁচ সন্দেহভাজনকে শনাক্ত করে গাড়িটি থামিয়ে সবাইকে আটক করেন। গাড়ির ভেতর থেকে হামলায় ব্যবহৃত বলে ধারণা করা একটি হ্যান্ডগান এবং গ্যাং-সংক্রান্ত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

কিশোর সন্দেহভাজনদের বয়স কম হওয়ায় তাদের নাম প্রকাশ করা হয়নি। তাদের বিরুদ্ধে গাড়িতে লোডেড আগ্নেয়াস্ত্র বহন, গাড়ির যাত্রীদের হাতে আগ্নেয়াস্ত্র থাকা, অবৈধভাবে গুলি ছোড়া, ষড়যন্ত্র এবং স্ট্রিট গ্যাংয়ের স্বার্থে অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। তাদের ভেনচুরা কাউন্টি জুভেনাইল জাস্টিস সেন্টারে পাঠানো হয়েছে।

অন্যদিকে বার্নাল ও বাসকে অপ্রাপ্তবয়স্কদের অপরাধে জড়াতে সহায়তার অভিযোগে ভেনচুরা কাউন্টি প্রি-ট্রায়াল ডিটেনশন ফ্যাসিলিটিতে রাখা হয়েছে।

সব সন্দেহভাজনের আদালতে হাজিরার তারিখ এখনও নির্ধারিত হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, থাউজ্যান্ড ওকস পুলিশ বিভাগ গ্যাং সহিংসতার বিরুদ্ধে শূন্য-সহনশীল নীতি অনুসরণ করে। কেউ যদি কোনো অপরাধমূলক বা গ্যাং-সংক্রান্ত তথ্য জানেন, তবে জরুরি প্রয়োজনে ৯১১ অথবা অজরুরি ক্ষেত্রে (৮০৫) ৬৫৪-৯৫১১ নম্বরে শেরিফের ডিসপ্যাচে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতারা চাইলে পরিচয় গোপন রাখতে পারবেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত