আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে কনসাল জেনারেল গোল্ডকাপ বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

লস এঞ্জেলেসে কনসাল জেনারেল গোল্ডকাপ বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: লস এঞ্জেলেসে কনসাল জেনারেল গোল্ডকাপ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গত ১৭ জুলাই রবিবার শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে কনস্যুলেট জেনারেল অব লস এঞ্জেলেস ও ফ্রেন্ডস ক্লাব অব লস এঞ্জেলেস-এর যৌথ উদ্যোগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

খেলার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফ্রেন্ডস ক্লাবের সেক্রেটারি জেনারেল ফ্রেন্ডস শাহীন রশিদ। তিনি তার বক্তব্যে সবাইকে উক্ত অনুষ্ঠান ও টুর্নামেন্টে স্বাগত জানান। উপস্থিত অতিথিবৃন্দ ও খেলওয়াড়বৃন্দকেও ধন্যবাদ জানান।

এরপর হলরুমের বাইরে গিয়ে টুর্নামেন্ট উদ্বোধনের বেলুন উড়ান অনুষ্ঠানের প্রধান অতিথি কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা। এসময় কন্স্যুলেট অফিসের কর্মকতা, ফ্রেন্ডস ক্লাবের সদস্যবৃন্দ ও প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর হলরুমের ভেতরে প্লে-গ্রাউন্ডে ফ্রি থ্রো এর মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি।

উদ্বোধন ঘোষণার পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি প্রিয়তোষ সাহা, ফ্রেন্ডস ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান এমকে জামান ও ক্লাবের প্রেসিডেন্ট ফ্রেন্ডস ফেরদৌস খান।

বিকাল ৫টায় শুরু হয়ে ৩টি গ্রুপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা শেষ হয় রাত ৮টা ১৫ মিনিটে।

খেলায় অংশগ্রহণকারী ৩টি গ্রুপের মধ্যে চ্যাম্পিয়ন হয় ভ্যালি নাইট রাইডার্স, রানার্সআপ হয় এলএ বাংলা টাইগার্স এবং তৃতীয় স্থান অধিকার করে এলএ লায়ন্স। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জয়। তিনি ফ্রেন্ডস ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান এমকে জামানের ছেলে।

খেলা শেষে মঞ্চে আসেন প্রধান অতিথি কনসাল জেনারেল প্রিয়তোষ সাহাসহ এসময় কন্স্যুলেট অফিসের কর্মকতা, ফ্রেন্ডস ক্লাবের সদস্যবৃন্দ ও প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। তখন এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। এই পর্ব পরিচালনা করেন ফ্রেন্ডস শফিউল আলম বাবু।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন গ্রুপকে পুরষ্কারসহ সবার গলায় মেডেল পরিয়ে দেন অতিথিবৃন্দ। রানার্সআপ দলকেও পুরষ্কৃত করা হয়।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত জয়ের হাতে পুরষ্কার তুলে দেন কনসাল জেনারেলের স্ত্রী।

পুরষ্কার বিতরণী শেষে বক্তব্য রাখেন প্রধান অতিথি প্রিয়তোষ সাহা, ডেপুটি কনসাল জেনারেল কাজী আনারকলি, ফ্রেন্ডস ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান এমকে জামান ও ক্লাবের প্রেসিডেন্ট ফ্রেন্ডস ফেরাউস খান।

এসময় বক্তারা বলেন, আমেরিকান বাংলাদেশী নতুন প্রজন্মের মাঝে দেশাত্মবোধ ও দেশীয় সংস্কৃতি-ঐতিহ্য বিস্তারে ব্যাপক অবদান রাখছে ফ্রেন্ডস ক্লাব। এই টুর্নামেন্টটি তার একটি নজির।

বক্তারা আরও বলেন, শিশুদের সুস্থ্য শারিরীক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য। বর্তমানে খেলাধুলার চর্চা না থাকায় বাচ্চারা বিভিন্ন কাজে আসক্ত হচ্ছে। বর্তমানে দেশে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে, এটি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার অভাবে হয়েছে। তাই নিজের বাচ্চাদের ব্যাপারে আমাদেরকে আরও সচেতন হতে হবে।

প্রবাসীদের মাঝে দেশীয় খেলাধূলা প্রসারে বিভিন্ন টুর্নামেন্ট ও অনুষ্ঠান আয়োজন করার জন্য ফ্রেন্ডস ক্লাবকে ধন্যবাদ জানান প্রধান অতিথি প্রিয়তোষ সাহা।

পুরষ্কার বিতরণী শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী পন্ডিত গিরিশ চ্যাটার্জি, ড. সুকৃত মুখার্জি, শহীদ আলম, অঞ্জলি চৌধুরী, আবুল কালাম আজাদ, সাইফুদ্দিন কুতুবি, ঊর্মি আক্তার, উপমা সাহা, সাদিয়া রহমান ও কাবেরি রহমানসহ স্থানীয় অন্যান্য শিল্পীরা।

সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা করেন ফারহানা সাইদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্রেন্ডস আকতার ভূঁইয়া, মোহাম্মদ হিলটন ও শফিউল আলম বাবু প্রমুখ।

বাস্কেট বল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত