আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের ম্যাকআর্থার পার্কে বৃহৎ পরিসরের মাদকবিরোধী অভিযান চালাচ্ছে লস এঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা (ডিইএ)। বুধবার রাত থেকে শুরু হওয়া এ অভিযানে পার্কজুড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

আকাশপথে ধারণ করা ভিডিওতে দেখা যায়, পার্কের বিভিন্ন স্থানে পুলিশ ও ডিইএর কর্মকর্তারা অবস্থান নিয়ে তল্লাশি চালাচ্ছেন। স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে অভিযান শুরু হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি আটক বা গ্রেপ্তার হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এটি “ফ্রি ম্যাকআর্থার পার্ক” নামে পরিচালিত তিন ধাপের যৌথ অভিযানের দ্বিতীয় পর্যায়। গত মে মাসে শুরু হওয়া এই উদ্যোগের লক্ষ্য হলো পার্কে গড়ে ওঠা প্রকাশ্য মাদক বেচাকেনার নেটওয়ার্ক ভেঙে দেওয়া। মার্কিন বিচার বিভাগ (ডিওজে) বলছে, দীর্ঘদিন ধরে পার্কটিতে বিপুল পরিমাণ ফেন্টানিল ও মেথামফেটামিনের অবৈধ বাণিজ্য চলছিল।

কর্মকর্তারা জানান, অভিযানের তৃতীয় ও শেষ ধাপে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন সেবার আওতায় আনার ওপর জোর দেওয়া হবে। তাদের মতে, এটি সমস্যার মানবিক সমাধানের একটি গুরুত্বপূর্ণ অংশ।

গত মে মাসে পরিচালিত প্রথম ধাপের অভিযানে ম্যাকআর্থার পার্কের পাশাপাশি ক্যালাবাসাস, সান গ্যাব্রিয়েল এবং দক্ষিণ লস এঞ্জেলেস এলাকায়ও অভিযান চালানো হয়। সে সময় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে দুজনকে ম্যাকআর্থার পার্কে ফেন্টানিল ও মেথামফেটামিন সরবরাহের প্রধান উৎস বলে সন্দেহ করা হয়।

মার্কিন বিচার বিভাগ জানায়, ওই অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ফেডারেল মাদক পাচারের অভিযোগ আনা হয়। মামলায় মোট ২৫ জনের বিরুদ্ধে নিয়ন্ত্রিত মাদক বিক্রি ও বিতরণের উদ্দেশ্যে রাখার অভিযোগ রয়েছে।

বিশ্বকাপকে সামনে রেখে গত ৪ জুনও ম্যাকআর্থার পার্কে আরেকটি বড় মাদকবিরোধী অভিযান চালায় লস এঞ্জেলেস পুলিশ বিভাগ ও ডিইএ। এক ঘণ্টারও কম সময়ে প্রকাশ্যে মদ্যপানসহ বিভিন্ন অপরাধে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় পার্ক থেকে ব্যবহৃত সিরিঞ্জ, পাইপ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়। পাশাপাশি অতিরিক্ত মাদক গ্রহণজনিত অসুস্থতা ও অন্যান্য জরুরি চিকিৎসা পরিস্থিতির কারণে একাধিকবার প্যারামেডিক দলকে ডাকা হয়।

এলএপিডি বলছে, তাদের মূল লক্ষ্য শুধু মাদকসেবী নয়; বরং সেই সংঘবদ্ধ গ্যাং ও মাদক ব্যবসায়ী চক্র, যারা দীর্ঘদিন ধরে ম্যাকআর্থার পার্কের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে এলাকাটিকে মাদক বাণিজ্যের কেন্দ্র হিসেবে ব্যবহার করছে।

  এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত