আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে পাঁচতলা থেকে পড়ে বাংলাদেশী শিশুর মৃত্যু!

লস এঞ্জেলেসে পাঁচতলা থেকে পড়ে বাংলাদেশী শিশুর মৃত্যু!

কমিউনিটিতে শোকের ছায়া

লস এঞ্জেলেসে তাহীম হক নামে এক বাংলাদেশী শিশুর দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটেছে।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজেউন। গতকাল সন্ধ্যায় সাড়ে চার বছর বয়সী এই শিশুটি পাঁচতলা বাসার জানালার নেট ছিড়ে নিচে পরে যায়।

শিশু তাহীমের আকস্মিক মৃত্যুতে লস এঞ্জেলেস কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল (২৯শে জুলাই) শুক্রবার সন্ধ্যার কিছু পরে রাত নয়টার দিকে কোরিয়া টাউনের হোবার্ট বুলভার্ডের বহুতল এপার্টমেন্টের পাচতলায় অবস্থিত বাসার জালানা থেকে পরে গিয়ে মারাত্মক আহত হয়। তাৎক্ষণিক ভাবে পুলিশ ও ফায়ার সার্ভিস এম্বুলেন্সযোগে লস এঞ্জেলেস চিলড্রেন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চার বছর পূর্বে লস এঞ্জেলেস শিশু হাসপাতালে তাহীমের জন্ম হয়। তার পিতা লস এঞ্জেলেসের লিটল বাংলাদেশ কমিউনিটির সকলের পরিচিত মো: আকরামুল হক দেড় যুগ ধরে লস এঞ্জেলেসে বসবাস করে আসছেন। আকরামুল হকের দুই সন্তানের মাঝে একমাত্র ছেলে তাহীম ছিলো ছোট। শোকাবহ এই সংবাদে মধ্যরাতে শিশু হাসপাতালের জরুরী বিভাগে কমিউনিটি নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক লোকের ভীড় জমলে লস এঞ্জেলেস সফররত মুনা'র ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মাও: দেলোয়ার হোসাইন সকলকে নিয়ে নিষ্পাপ শিশু তাহীম ও তার শোকাবহ পরিবারের জন্য দোয়া করেন ।

ময়না তদন্তের জন্য তাহীমের মরদেহ শিশু হাসপাতালের করনারী কেয়ার ইউনিটে রাখা হয়েছে। শনি ও রবিবার সাপ্তাহিক হলিডে। তাই ধারণা করা হচ্ছে, আগামী সোমবার তাহীমের মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয়া হবে, এবং পামডেল মুসলিম সেমিটারিতে দাফনের ব্যবস্থা করা হবে।

আকরামুল হকের ছেলের শোকাবহ মৃত্যুতে কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।।


 এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত