আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বাংলাদেশী আমেরিকান ডেমোক্র্যাট পার্টি অব ক্যালিফোর্নিয়ার সংবাদ সম্মেলন

বাংলাদেশী আমেরিকান ডেমোক্র্যাট পার্টি অব ক্যালিফোর্নিয়ার সংবাদ সম্মেলন

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাট পার্টি মনোনীত প্রার্থী হিলারী ক্লিন্টনের প্রচারণা ও সমর্থনে লস এঞ্জেলেসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশী আমেরিকান ডেমোক্র্যাট পার্টি অব ক্যালিফোর্নিয়া।
গত সোমবার লিটল বাংলাদেশ এরিয়ার 'বিরিয়ানি & কাবাব হাউস' রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনে হিলারি ক্লিন্টনের পক্ষে ও এবং তাকে নির্বাচিত করলে প্রবাসীদের কী কী সুবিধা হবে তা তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ। এতে স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 সংবাদ সম্মেলনে ব্রিফ করেন বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট, ডেমোক্রেট পার্টির লস এঞ্জেলেস সিটি কমিটির সদস্য ও বাংলাদেশী আমেরিকান ডেমোক্র্যাট পার্টি অব ক্যালিফোর্নিয়ার সভাপতি মো. শামীম হোসাইন, কমিউনিটর সুপ্রিয় মুখ, বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশী আমেরিকান ডেমোক্র্যাট পার্টি অব ক্যালিফোর্নিয়ার ভাইস প্রেসিডেন্ট মুমিনুল হক বাচ্চু, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান, নেবারহুড সিটি কাউন্সিলের সদস্য ফয়সল আহমদ তুহিন, আশরাফ হোসেন আকবর, ইউনুছ জামান প্রমুখ।



ব্রিফকালে নেতৃবৃন্দ বলেন, এই নির্বাচন মূলত সারা বিশ্বের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর আমরা এদেশে অভিবাসী। ডেমোক্র্যাট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারী ক্লিন্টন এবং তার দল সবসময় অভিবাসীদের নিয়ে কাজ করে। মুসলমানদের প্রতিও এদের কোনো বিদ্বেষ নেই। অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল ট্রাম্প একজন উগ্রপন্থী মানুষ। তিনি ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দেয়া হবে। এছাড়া তিনি একজন বড় ধরণের মুসলিম বিদ্বেষীও। তিনি যদি নির্বাচিত হন তাহলে আমরা প্রবাসী বা মুসলমান কারও জন্য ভালো হবে না। তাই ডেমোক্র্যাটপ্রার্থী হিলারী ক্লিন্টনের পক্ষে আমাদের কাজ করা উচিত। আমরা যারা ভোট দিতে পারবো, আমরা হিলারীকেই ভোট দেবো।



নেতৃবৃন্দ আরও বলেন, সম্প্রতি নিউইয়র্কে দুইজন বাংলাদেশীকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া সম্প্রতি আমেরিকায় বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা এবং অভিবাসীদের উপর হামলার ঘটনা বাড়তে শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প মুসলিম বিদ্বেষী বক্তব্য দেয়ার পরই এধরণের হেড ক্রাইমগুলো হচ্ছে। ট্রাম্প যদি নির্বাচিত হন তাহলে এধরণের হামলা ও বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে। আমরা প্রবাসীদের জন্যও এটা খারপ হবে। তাই আমাদের সচেতনতা প্রয়োজন। 
বাংলাদেশ প্রবাসী যারা ভোটার রয়েছেন তাদের ভোটার রেজিস্ট্রেশনসহ যেকোনো প্রয়োজনে সহযোগিতার জন্য তাদের সাথে যোগাযোগ করার জন্যও বলেন সংগঠনের নেতৃবৃন্দ। নিজেদের পরিবার এবং প্রতিবেশি সবাইকে হিলারী ক্লিন্টনকে ভোট প্রদানের জন্য উতহাস প্রদান করতে উপস্থিত সবার প্রতি আহ্বানও জানান নেতৃবৃন্দ।



এসময় নেতৃবৃন্দ জানান, আগামী ঈদুল আযহার পর লস এঞ্জেলেসে ডেমোক্র্যাট পার্টির সমর্থনে এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে। এতে হিলারী ক্লিন্টনের প্রচারণা দায়িত্বে থাকা নেতৃবৃন্দসহ পার্টির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হবে। 
সংবাদ সম্মেলনে বাংলাদশী প্রবাসী সাংবাদিকরাও নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এলএ বাংলা টাইমসের সিইও আব্দুস সামাদ বলেন, আমাদের সিনিয়র যে সব ভাইরা রয়েছেন, উনারা প্রবাসীদের স্বার্থ চিন্তা করে যে সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তাদের সিদ্ধান্তের সাথে একমত পোষন করে কাজ করে যাবো ।

উল্লেখ্য, আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এতে মূল প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন ডেমোক্র্যাট পার্টি মনোনীত হিলারী ক্লিন্টন ও রিপাবলিকান দল মনোনীত ডোনাল্ড ট্রাম্প।


শেয়ার করুন

পাঠকের মতামত