আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেস এ `বাঁচাও সুন্দরবন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লস এঞ্জেলেস এ `বাঁচাও সুন্দরবন'  শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সুন্দরবনের সন্নিকটে রামপালে প্রস্তাবিত কয়লা বিদ্যুৎ প্রকল্পের থেকে নির্গত দুষনের ফলে মারাত্নক ক্ষতির হাত থেকে বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ ফরেষ্ট সুন্দরবনকে রক্ষার দাবীতে  লস এঞ্জেলেস প্রবাসী সকল বাংলাদেশি কম্যুনিটি সদস্যদের উপস্থিতিতে স্থানীয় একটা ভেন্যুতে গুরুত্বপুর্ন সেমিনার অনুষ্ঠীত হয়।



সোমবার লেবার ডের ছুটির কারনে এবং শুক্রবার স্কুল বন্ধ থাকায় প্রায় চার দিনের লম্বা ছুটির কারনে কম্যুনিটি সদস্যদের রেওয়াজ অনুযায়ী দুর দুরান্তে ছুটি কাটাতে যাওয়ার পুর্বনির্ধারিত পরিকল্পনা থাকা সত্বেও সংক্ষীপ্ত সময়ে আহ্বান করা সেমিনারে উল্লেখযোগ্য সংখ্যক কম্যুনিটি সদস্য ও নেতৃবৃন্দ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করেন এবং আলোচনায় অংশ নিয়ে গুরুত্বপুর্ন মতামত ব্যাক্ত করেন।



প্রবীন কম্যুনিটি সংগঠক কর্ণেল (অবঃ) ওমর হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সাইফুল চৌধুরী সুচনা বক্তব্যে সুন্দরবন সম্পর্কে সংক্ষীপ্ত পরিচিতি তুলে ধরেন। সেমিনার পরিচালনার শুরুতে মারুফ ইসলাম অন্যান্য বক্তাদের রাজনৈতিক বক্তব্য পরিহার করে রামপাল কয়লা    বিদ্যুৎ থেকে সুন্দরবন রক্ষার পরিকল্পনা নিয়ে পরামর্শের আহ্ববান জানান। সভাপতি কর্ণেল (অবঃ) ওমর হুদা রামপাল কয়লা বিদ্যুৎ এর প্রভাবে সুন্দরবনের সম্ভাব্য ক্ষতির পক্ষে বিপক্ষে বিস্তারিত আলোচনা করে উপস্থিত কম্যুনিটি সদস্যদের উম্মুক্ত আলোচনার আহ্বান জানান। সেমিনারে অন্যান্যের মধ্যে গুরুত্বপূর্ন আলোচনা করেন, প্রবীন কম্যুনিটি সংগঠক ও বাফলার প্রেসিডেন্ট ডাঃ আবুল হাশেম, শহিদুল ইসলাম, ডাব্লু আমিন, ইউনুস জামান, ফয়সাল আহমেদ তুহিন, ফারুক হাওলাদার, ফারহানা সাঈদ, মুক্তাদির চৌধুরী তরুন। সব শেষে লেফটেন্যান্ট (অবঃ) জিয়া ইসলাম ভবিষ্যৎ কর্মসুচী ঘোষনা করেন। সভাপতি কর্ণেল (অবঃ) ওমর হুদা সবাইকে ধন্যবাদ জ্ঞ্যাপন করে সেমিনারের সমাপ্তি ঘোষনা করেন।


শেয়ার করুন

পাঠকের মতামত