আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সাংবাদিক আহমেদ ফয়সাল ক্যালিফোর্নিয়াতে স্কুল গভর্নিং বডির চেয়ারপার্সন নির্বাচিত

সাংবাদিক আহমেদ ফয়সাল ক্যালিফোর্নিয়াতে স্কুল গভর্নিং বডির চেয়ারপার্সন নির্বাচিত

প্রবাসী সাংবাদিক ও মানবাধিকার সংগঠক আহমেদ ফয়সাল ‘কোহেংগা ইলিমেন্টারি স্কুল গভর্নিং বডি’র ‘চেয়ারপার্সন’ নির্বাচিত হলেন।গত ২২শে সেপ্টেম্বর বৃহস্পতিবার অপরাহ্নে স্কুল লাইব্রেরীতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০১৬-১৭ শিক্ষাবর্ষের চেয়ারপার্সন নির্বাচিত হওয়ার পুর্বে ১২ই সেপ্টেম্বর কুরবানির ঈদের দিনে তিনি গার্ডিয়ান ক্যাটাগরিতে মেম্বার মনোনীত হন। ইতিপূর্বে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে তিনি একই স্কুলের 'ভাইস চেয়ার' নির্বাচিত হয়েছিলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে বাংলাদেশীদের অবস্থান দিন দিন জোরদার হচ্ছে। নিউ ইয়র্ক, লস এঞ্জেলেস, ডালাস, ডেট্রয়েট, আটলান্টা'সহ বিভিন্ন সিটিতে বাংলাদেশী বংশোদ্ভূত ইমিগ্রান্টগণ মূলধারায় যুক্ত হয়ে বিশেষ ভূমিকা রেখে চলেছেন।

ইতিপূর্বে গত ৫ই মে আহমেদ ফয়সাল সহ চার বাংলাদেশী আমেরিকান প্রথম বারের মত লস এঞ্জেলেস সিটি নেইবারহুড কাউন্সিল ইলেকশনে 'কাউন্সিল' নির্বাচিত হন।
আহমেদ ফয়সাল ১৯৭০ সালে ঝালকাঠি জেলার কেওড়া ইউনিয়নের নেহালপুর গ্রামে (মাতুলালয়ে) এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি নলছিটি উপজেলার কুশঙল ইউনিয়নের মুখিয়া গ্রামের মাস্টার এ. কে মনসুর আহমেদ এবং ফাতেমা মনসুরের একমাত্র পুত্র।
আহমেদ ১৯৯৫ সালে 'অক্সফোর্ড অব বেঙ্গল' খ্যাত বরিশাল বি. এম. বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
ছাত্রজীবনে তিনি সমাজ কল্যাণ পরিষদ, মাদক বিরোধী সংগঠন, মানবাধিকার সংগঠনসহ বহু সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
আহমেদ ফয়সাল প্রায় এক যুগ ধরে যুক্তরাষ্ট্রের দ্বিতীয়ত বৃহত্তম নগরী লস এঞ্জেলেসে স্বপরিবারে বসবাস করে আসছেন।
শুরু থেকেই তিনি প্রবাসী কমিউনিটিতে নিরবচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।

শেয়ার করুন

পাঠকের মতামত