আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

লস এঞ্জেলেসে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশির মৃত্যু

লস এঞ্জেলেসে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশির মৃত্যু

কমিউনিটিতে শোকের ছায়া

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেসে দুর্বৃত্তের গুলিতে মো: আবুল কালাম রহীম (৫৫) নামে এক বাংলাদেশী মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি....রাজেউন)। গত ২৪শে সেপ্টেম্বর শনিবার মধ্যরাতে লস এঞ্জেলেসের নর্থ হলিউডে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

এই নিয়ে গত এক বছরে তিন জন বাংলাদেশী অস্বাভাবিক মৃত্যুর শিকার হন।

পারিবারিক সূত্রে জানা গেছে যে, আবুল কালাম রহীম একটি লিকার স্টোরে কাজ করতেন। মধ্য রাতে স্টোর বন্ধ করার কিছু পুর্বে এক মহিলা স্টোরে ঢুকে তাকে খুব নিকট থেকে পিস্তল দিয়ে গুলি করলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ধারনা করা হচ্ছে ডাকাতিতে বাধাদানের জন্যই তিনি এই হত্যার শিকার হন।

পুলিশ ভিডিও ফুটেজ থেকে থেকে হত্যাকারীর পিকচার ও গাড়ির লাইসেন্স নম্বর সনাক্ত করেছে। ডিটেকটিভ ব্রাঞ্চ হত্যাকারীর ফিংগার প্রিন্ট উদ্ধার করেছে।

রহীমের পারিবারিক ঘনিষ্ঠ মোহাম্মদ ইকবাল জানান, রহীম গত ১৬ বছর ধরে আমেরিকাতে বসবাস করছেন। তিন মেয়ে ও এক ছেলের জনক রহীম এক মাত্র ছেলে ও ছোট মেয়ে নিয়ে আমেরিকাতে থাকতেন। বাকি দুই মেয়ে বিবাহিত এবং তারা বাংলাদেশেই বসবাস করছেন। মাত্র ২ মাস পুর্বে তিনি বাংলাদেশ ভিজিট করে এসেছেন। আমেরিকা প্রবাসী হওয়ার পুর্বে তিনি জাপান প্রবাসী ছিলেন।

ভ্যালী কলেজে অধ্যয়নরত একমাত্র ছেলে ফাহীম জানায়, বাবা অত্যন্ত নম্র ও বিনয়ী স্বভাবের ছিলেন। তার এমন মৃত্যু মেনে নেয়ার মত নয়। সুঠাম দেহাবয়ব ও আকর্ষণীয় ফিগারের অধিকারি আবুল কালাম রহীম একসময় বাংলাদেশে বিল বোর্ড বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করতেন। তার দেশের বাড়ি ঢাকার খিলগাঁও। পারিবারিক সিদ্ধান্ত অনুসারে তার মরদেহ বাংলাদেশে দাফন করা হবে। ধারনা করা হচ্ছে, আগামি সপ্তাহের কোনো এক সময় অমরদেহ দেশে পৌঁছবে।

এদিকে, এক ইমেইল বার্তায় এই সঙ্কটময় মূহুর্তে বাংলাদেশি কমিউনিটির সবাইকে আবুল কালাম রহীম-এর শোকাহত পরিবারে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলএ লয়লা মেরিমাউন্ট ইউনিভার্সিটির প্রফেসর ড. নাজমুল উলা।


এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত