আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে ভাইস কন্সাল মোহাম্মদ ইদ্রিস-এর বিদায়ী সংবর্ধনা

লস এঞ্জেলেসে ভাইস কন্সাল মোহাম্মদ ইদ্রিস-এর বিদায়ী সংবর্ধনা

লস এঞ্জেলেস কন্স্যুলেট অফিসের সুনামধন্য ভাইস কন্সাল, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিস-এর অবসরে যাওয়া উপলক্ষে লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় একটি ভেন্যুতে অনুষ্ঠিত এই বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান, পরিচালনা করেন ক্যালিফোর্নিয়া স্টেট স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ আলম চৌধুরী খান।

বিদায়ী অতিথি  মোহাম্মদ ইদ্রিসকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলওয়ার হোসেন।

এসময় প্রবাসীদের পক্ষ থেকে তাঁকে একটি সম্মাননা সার্টিফিকেটও তুলে দেন আয়োজকরা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি একটিভিস্ট মুমিনুল হক বাচ্চু, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগের সাবেক প্রেসিডেন্ট, কমিউনিটি একটিভিস্ট সোহেল রহমান বাদল, প্রাক্তন ভাইস কনসাল জেনারেল শামীম সাহেব, লস এঞ্জেলেসের সুপরিচিত গ্রোসির শপ ‘দেশি’র সত্ত্বাধিকারী নাজমুল চৌধুরী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মোহাম্মদ ইদ্রিস একজন পরোপকারী ব্যক্তিত্ব। এখানে দায়িত্বপালনকালীন সময়ে আমরা প্রবাসীরা তাঁকে যেকোনো কাজে কাছে পেয়েছি। প্রবাসীদের সহযোগিতায় তিনি সবসময় আন্তরিকতার পরিচয় দিয়েছেন। তাই লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশিরা আমরা তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনগুলোতে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করছি।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে চাকরি করে সর্বশেষ লস এঞ্জেলেস কন্স্যুলেট অফিসের ভাইস কন্সাল থেকে আগামী ৩০ সেপ্টেম্বর ২০১৬ অবসরে যাচ্ছেন মোহাম্মদ ইদ্রিস। এর আগে তিনি ১৯৮৩ সালে পররাষ্ট্র মন্ত্রণায়লয়ে চাকুরিতে যোগ দেন। ২০১৩ সালে সহকারী সচিব পদে পদোন্নতি পান। চাকুরিকালে তিনি প্রশাসন শাখা, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা শাখা, সাধারণ সেবা শাখা এবং কন্স্যুলার শাখায় দায়িত্ব পালন করেন। তিন বাংলাদেশ দূতাবাস মস্কো, টোকিও, মাদ্রিদ এবং লস এঞ্জেলেসে কূটনৈতিক/ অকূটনৈতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৪ সাল থেকে লস এঞ্জেলেস কন্স্যুলেট অফিসে যোগ দিয়ে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ ইদ্রিস ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নিজের এক পা হারান। জতির জনক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তিনি যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। কলকাতায় ট্রেনিং শেষে ২নং সেক্টরে ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দান করেন। ৭ ডিসেম্বর লাকসাম যুদ্ধে তিনি বাম পা হারান।


এদিকে, গত সোমবার (২৬ সেপ্টেম্বর) কন্স্যুলেট অফিসের কর্মকর্তাদের উদ্যেগেও মোহাম্মদ ইদ্রিসকে এক বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন কন্সাল জেনারেল প্রিয়তোষ সাহা। বক্তব্য রাখেন কমার্শিয়াল কাউন্সিলর আল মামুন, কন্স্যুলার সদীপ্ত আলম, সাবেক ভাইস কন্স্যুলার শামীম সাহেব প্রমুখ।

এসময় তাঁকে নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা ও লাঞ্চ অনুষ্ঠিত হয়। অফিসের কর্মকর্তাদের পক্ষ থেকে নানা গিফট সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানান সহকর্মীরা।

বক্তারা আলোচনাকালে মোহাম্মদ ইদ্রিসের কাজের ভুয়ূসী প্রশংসা করেন। বক্তারা বলেন, মোহাম্মদ ইদ্রিস একজন নিষ্টাবান কর্মকতার নাম। তিনি চাকরি জীবনের শেষ দিন পর্যন্ত ন্যায়-নীতির উপর অটল থেকে কাজ করে গেছে। তাই তিনি একজন সৎ ও কর্মঠ কর্মকর্তার প্রতিকৃত। আমরা তার পরবর্তী জীবনের সুস্থ্যতা কামনা করছি।
 

এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত