আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে বাংলাদেশী হত্যাকারী দুই নারী গ্রেফতার।

লস এঞ্জেলেসে বাংলাদেশী হত্যাকারী দুই নারী গ্রেফতার।

গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে লস এঞ্জেলেসের নর্থ হলিউডে কর্মক্ষেত্রে বন্দুকধারীর গুলিতে নিহত মোহাম্মদ কালাম রহীমের (৬১) হত্যাকারী দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। ২৭ তারিখ মঙ্গলবার লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের ডিটেকটিভ ব্রাঞ্চ হলিউড থেকে এদের গ্রেফতার করে। মোহাম্মদ কালাম রহীমকে হত্যার তিন দিনের মাথায় দুই আসামী গ্রেফতার হওয়ায় প্রবাসী বাংলাদেশী কমিউনিটি স্বস্তি প্রকাশ করেছে।

গ্রেফতারকৃত হত্যাকারী নারীদ্বয় হচ্ছে, রোসা ব্যরিয়েন্তোস (২১) এবং মারিয়া ইনজুনজা (২৫)। দুজনই স্প্যানিশ বংশোদ্ভূত আমেরিকান। এদের মাঝে মারিয়া ইনজুজা ২০১৪ সাল থেকে এই নিয়ে ৬ বার গ্রেফতার হয়, যার চার বারই গুরুতর অভিযোগে।
মারিয়া এই হত্যাকান্ডের মাত্র এক সপ্তাহ পুর্বে ১৬ই  সেপ্টেম্বর হলিউড থেকে অবৈধ ড্রাগস বহনের অভিযোগে গ্রেফতার হলে ৩০ হাজার ডলার বেল বন্ডের মাধ্যমে ২০শে সেপ্টেম্বর ছাড়া পায়।

লস এঞ্জেলেস পুলিশের 'মিডিয়া রিলেশন সেকশনের' অফিসার জেনি হ্যাউজার জানান, হত্যাকান্ডের ভিডিও ফুটেজ ও ফিংগার প্রিন্টের সূত্র ধরে মঙ্গলবার সকালে খুনী এই দুই নারীকে গ্রেফতার করে ভ্যন নাইস জেলে পাঠানো হয়।

অফিসার জেনি আরো জানান,আজ বৃহস্পতিবার লস এঞ্জেলেস পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের তত্ত্বাবধানে সিটি এটর্নি অফিসে কেস ফাইল করা হবে। গ্রেফতারের পর লস এঞ্জেলেস শেরিফ ডিপার্টমেন্ট এই দুই হত্যাকারীনীর জন্য ২ মিলিয়ন ডলার বেল বন্ড ধার্য্য করে ভ্যননাইস জেলে পাঠায়। 

মোহাম্মদ কালাম রহীমের নিকটাত্মীয় মোহাম্মদ আল-আমীন জানান, রহীম গত ১৭ বছর ধরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অংগরাজ্যের লস এঞ্জেলেসে বসবাস করে আসছিলেন। তিনি দীর্ঘদিন থেকে  লস এঞ্জেলেসের নর্থ হলিউডে বাসার সন্নিকটেই 'এ & ডি লিকার' নামে একটি স্টোরে চাকরী করতেন। ঘটনার দিন স্টোর ক্লোজিং'এর মাত্র ১০ মিনিট পুর্বে রাত ১১:৫০ মিনিটে দুই নারী স্টোরে ঢুকে ডাকাতির চেষ্টা চালায় ও নিকট থেকে রহীমের উপরে গুলি চালালে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ধারণা করা হচ্ছে, ডাকাতিতে বাধাপ্রাপ্ত হয়েই তাকে গুলি করে হত্যা করা হয় & প্রাইভেট কার যোগে তাৎক্ষণিক পালিয়ে যেতে সক্ষম হয়।

'এ & ডি লিকার' স্টোরের মালিক এলেক্স ক্যপনার বলেন, রহীম অত্যন্ত বিনয়ী, অমায়িক ও পরিশ্রমী মানুষ ছিলো। তার মত বিশ্বস্ত এমপ্লয়ি পাওয়া বিরল। আমি শুরু থেকেই তার মধ্যে পূর্ণ সততা ও বিশ্বস্ততা দেখতে পেয়েছি।’ স্টোরের মালিক এলেক্স ক্যপনার নিহত রহীমের পরিবারকে আর্থিক হসযোগিতা দেবেন বলেও জানান।

শুক্রবার জানাজা :
এদিকে আগামীকাল শুক্রবার বাদ মাগরিব সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইসলামিক সেন্টারে (ভার্মন্ট) মরহুম আবুল কালাম রহীমের জানাজার নামাজের আয়োজন করা হয়েছে। কমিউনিটি ও পরিবারের পক্ষ থেকে মমিনুল হক বাচ্চু, নেইবারহুড কাউন্সিলর ফয়সাল আহমেদ তুহীন ও আবু মাকসুদ কমিউনিটির সকলকে জানাজা প্রেয়ারে শরিক হয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার বিনীত আহবান জানান।


এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত