আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

দূর্গা পূজাকে সফলের লক্ষ্যে বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির প্রস্তুতি সভা সম্পন্ন

দূর্গা পূজাকে সফলের লক্ষ্যে বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির প্রস্তুতি সভা সম্পন্ন

২০১৬ সালের সার্বজনীন দূর্গা পূজাকে সুন্দর ও সার্থক করার উদ্দেশ্যে বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটি সর্বশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। লিটল বাংলাদেশের আলাদিন রেষ্টুরেন্টে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভাপতি অমর হালদারের নের্তৃত্বে, এবং কনভেনর সঞ্জয় ঘোষ ও সাধারণ সম্পাদক তপন সাহার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা বাবু ঘনশ্যাম চেজারা, সুখেন্দ্র পাল(স্বপন), তপন কুমার সরকার, অসীম দাম, গিরিন্দ্রনাথ সাহা, শিবনারায়ণ দাস, অনুপম কুন্ডু, সন্দীপ চেজারা(চিন্টু), শুভদ্বীপ কুন্ডু, শ্রীনাথ বন্ধু বিশ্বাস, বিপুল চৌধুরী, রাজীব নন্দী, পলাশ সাহা, নিত্যানন্দ কর্মকার, পন্ডিত গিরিশ চ্যাটার্জি, সৈয়দ এম হোসেন,  অভিশেখসহ আরো অনেকে।

সভায় আগামী ৭, ৮ ও ৯ই অক্টোবর ২০১৬ রোজ শুক্র, শনি ও রবিবার  শ্রী শ্রী দূর্গা পূজা আয়োজনের সার্বিক অগ্রগতি ও করনীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে আগামী ১৬ ই অক্টোবর রোজ রবিবার শ্রী শ্রী লক্ষী পূজার বিষয়ে আলোচনা হয়। সভায় লসএঞ্জেলেসের বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির একমাত্র সার্বজনীন দূর্গা পূজাকে সাফল্যমন্ডিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়।

প্রতিবারের ন্যায় এবারও বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির আয়োজকবৃন্দ সকলকে ধর্ম-বর্ন নির্বিশেষে এই সার্বজনীন পূজাকে সাফল্যমন্ডিত করার জন্য জোর অনুরোধ জানিয়েছে। উপস্থিত সবাই একসাথে মায়ের  পূজার কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।



চারদিন দিন ব্যাপী এবারের পূজোয় থাকছে মায়ের আরাধনাসহ বিভিন্ন শিল্পীদের মনমাতানো নাচ-গান, কবিতা, আরতি, সিঁদুর খেলা, সম্মিলিত নৃত্যসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান । এছাড়াও সকলের জন্য প্রসাদ এবং মধ্যাহ্ন ও নৈশ ভোজের ব্যবস্থা থাকবে। এ অনুষ্ঠান আমাদের সকলের। বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটি প্রতি বছর বিভিন্ন ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান করে আসছে। আর এ অনুষ্ঠান সফলতার একমাত্র কারন মায়ের আশীর্বাদ এবং আপনাদের সকলের সাহায্য ও সহযোগিতা। দুর্গা মায়ের পূজাকে কেন্দ্র করে আমরা সকলে একত্রিত হয়ে মায়ের নিকট কৃপা প্রার্থনা করি, মা যেন আমাদের সকলের সুখ-শান্তি প্রদান করেন এবং পৃথিবীর সকল অন্যায়, সাম্প্রদায়িকতা, অনাকাঙ্খিত সবকিছু দূর করে সকলের মঙ্গল করেন।     

এই পূজা সুন্দর ও সার্থক করার জন্য সবাইকে বিগত দিনের মত এবারো বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটিকে সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।

স্থানঃ 2936 West 8th Street, Los Angeles, CA90006.

শেয়ার করুন

পাঠকের মতামত