আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় লস এঞ্জেলেসে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপিত

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় লস এঞ্জেলেসে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপিত

সনাতন ধর্মাবলম্বী লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশিরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন করেছেন। বেঙ্গলি আমেরিকান হিন্দু সোসাইটি’র উদ্যোগে স্থানীয় একটি চার্চে ৭ থেকে ৯ অক্টোবর পর্যন্ত এই দুর্গোৎসব অনুষ্ঠিত হয়।

৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় পবিত্র গীতা পাঠের মধ্যে দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।

প্রথম দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লস এঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশ সরকারের ধর্মীয় উদার নীতির কথা তুলে ধরে বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। প্রবাসে এই ধরনের বাঙালি সংস্কৃতি তুলে ধরার জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

জুডি চু, প্রিয়তোষ সাহা, সোহেল রহমান, তপন দেবনাথ ও অন্যান্যরা

এ দিন অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কংগ্রেসওম্যান ড. জুডি চু। শুভেচ্ছা বক্তব্যে জুডি চু বলেন, বাংলাদেশিদের এ ধরনের অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি গর্বিত। অনুষ্ঠানে তাঁকে বাংলাদেশের শাড়ি উপহার ও মিষ্টিমুখ করানো হয়। এসময় তিনি বেঙ্গলি আমেরিকান হিন্দু সোসাইটিকে তাঁর পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করেন।

প্রথম দিনের এই অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ক্যালিফোর্নিয়া শাখার সাবেক সভাপতি সোহেল রহমান বাদল ও কমিউনিটি নেতা মোমিনুল হক বাচ্চু প্রমুখ। প্রথম দিনের অনুষ্ঠানে প্রবাসী শিল্পীরা সংগীত পরিবেশন করেন। পূজা শেষে সবাইকে প্রসাদ ও নৈশভোজে আপ্যায়িত করা হয়।

অনুষ্ঠানে সংগীত পরিবেশনা

দ্বিতীয় দিন পুষ্পাঞ্জলির পর সবাইকে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করা হয়। বিকেলে প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোররা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এ দিনের অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাফলার সাবেক সভাপতি সামসুদ্দিন মানিক, বালা সভাপতি ডা. মোহাম্মদ সিরাজুল্লাহ, রেহানা সিরাজুল্লাহ, কবি জাহাঙ্গীর বিশ্বাস, বিদ্যাপ্রকাশের অধিকারী ও মুক্তিযোদ্ধা মজিবর রহমান খোকা প্রমুখ। এ দিন আমন্ত্রিত শিল্পী ছিলেন পণ্ডিত গিরীশ চ্যাটার্জি। এ ছাড়া প্রবাসী শিল্পীদের মধ্যে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী মনজুর হোসেন, উপমা সাহা মজুমদারসহ আরও অনেকে গান পরিবেশন করেন। রাতে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

শেষ দিন পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও মধ্যাহ্ন ভোজের পর কীর্তন অনুষ্ঠিত হয়। শিশু-কিশোরদের ছবি আঁকা প্রতিযোগিতার বিজয়ীদের সনদ ও পদক বিতরণ করা হয়। ছবি আঁকা প্রতিযোগিতা পরিচালনা করেন শিল্পী পঙ্কজ দাস। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিসি গ্রুপের চেয়ারম্যান ড. কালী প্রদীপ চৌধুরী।

ভক্ত ও সুধীরা

এ দিন অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. রবি আলম, প্রচার সম্পাদক স্নেহাশিস প্রিয় বড়ুয়া এবং লস এঞ্জেলেস আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আলম খান চৌধুরী ও সাধারণ সম্পাদক ফিরোজ আলম ফুলের তোড়া নিয়ে উপস্থিত হয়ে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও সবার সঙ্গে কুশল বিনিময় করেন।

তিন দিনের এই পূজায় পৌরোহিত্য করেন সুকৃত মুখার্জি। অনুষ্ঠান উপস্থাপনা করেন শিব নারায়ণ দাস।

পূজা উদযাপনে সহযোগিতার জন্য বেঙ্গলি আমেরিকান হিন্দু সোসাইটির সভাপতি অমর হালদার, সাধারণ সম্পাদক তপন সাহা, পরিচালক সুবর্ণ নন্দী (তাপস), উপদেষ্টা ঘনশ্যাম চিজারা অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান।


এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত