আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে ইসলামিক সেন্টারে সন্ত্রাসী হামলার হুমকিদাতা গ্রেফতার

লস এঞ্জেলেসে ইসলামিক সেন্টারে সন্ত্রাসী হামলার হুমকিদাতা গ্রেফতার

ভারি অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার

সাউথ ক্যালিফোর্নিয়ার ইসলামিক সেন্টারে সন্ত্রাসী হামলার হুমকির দায়ে মার্ক ফেইগিন (৪০) নামে এক বাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । গত মঙ্গলবার এলএপিডির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি আগুরা হিলস এর বাসিন্দা। তাকে গত ১৯ অক্টোবর ২০১৬ তারিখ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ইসলামিক সেন্টারে সন্ত্রাসী হামলার হুমকির অভিযোগ আনা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, মার্ক ফেইগিন এর বাড়ি থেকে বিপুল পরিমাণে ভারি অস্ত্র এবং প্রচুর গোলা বারুদ উদ্ধার করা হয়েছে।



ফেইগিন আইন শৃঙ্খলা বাহিনীর প্রথম নজরে আসে ১৯ সেপ্টেম্বর ২০১৬, যখন ইসলামিক সেন্টারকে “peppered with vulgarity” লেখা মেসেজের সাথে তার সম্পৃক্ততা পাওয়া যায়।  যেখানে তার মুসলিম বিদ্বেষ বা ঘৃণা অপরাধ বা হেইট ক্রাইম প্রকাশ পায়। কথাগুলো বলছিলেন, এলএপিডি,র হোরাস ফ্রাঙ্ক । ফ্রাঙ্ক বলেন, ঐদিন ফেইগিন আবার ইসলামিক সেন্টারে কল করেন এবং যিনি রিসিভ করেন তাকে ও অন্যদের হত্যার হুমকি দেন। ফ্রাঙ্ক আরও বলেন, “সে মুসলমানদের ঘৃণা করে । তার বিশ্বাস মুসলমানরা আমেরিকাকে ধ্বংস করবে!”  
হুমকি সম্পর্কে জানার পর প্রধান অপরাধ বিভাগের গোয়েন্দারা সার্চ এবং এরেস্ট ওয়ারেন্ট ইস্যু করে কোন দুর্ঘটনার পূর্বেই তাকে আটক করে।  অন্যদিকে সাংবাদিক সম্মেলনে ওমর রিচ্চি নামের ইসলামিক সেন্টারের একজন মুখপাত্র জানান, এই ঘটনা তাদের উপর বড় ধরনের একটি ঝাকুনি দিয়েছে এ ব্যাপারে কোন সন্দেহ নেই, কিন্তু এটি নতুন কিছু নয়। 
রিচ্চি আরও বলেন, দুর্ভাগ্য জনক ভাবে আজকের দিনের রাজনৈতিক পরিবেশে এটি কোন বিরল ঘটনা না । তিনি জানান, ইসলামিক সেন্টারসহ আরও একটি স্কুলের নিরাপত্তা বাড়ানো হচ্ছে।  সন্ত্রাসী হামলার হুমকি দেয়া সেই অপরাধী ফেইগিন বর্তমানে জামিনে বাইরে আছেন। আগামী ১০ নভেম্বর ২০১৬ তারিখে তার আদালতে পরবর্তী হাজিরা রয়েছে।


এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত