আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

বালা’র অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বালা’র অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেস (বালা)-এর ঈদ পুনর্মিলনী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত আগামী ২৩ অক্টোবর ২০১৬ রবিবার শ্যাটো ‍রিক্রিয়েশন সেন্টারে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে ২০১৬-২০১৭ সালের জন্য নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান বালা’র নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন মানিক। তাঁকে সহযোগিতা করেন কমিটির কো-চেয়ারম্যান কাজি মশহুরুল হুদা।

বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান পরিচালনা করেন বালা’র সেক্রেটারি মেজর (অব.) সাইফ কুতুবী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বালা’র  প্রেসিডেন্ট ডা. মোহাম্মাদ সিরাজুল্লাহ।



পরিচয়য় পর্বের পরে লস এঞ্জেলেস্থ লস সিটির কমিশনার মুজিব সিদ্দিকি ও মারুফ ইসলাম এবং  বাংলাদেশি কম্যুনিটির বিভিন্ন সিটির নির্বাচিত বাংলাদেশি নেইবারহুড কাউন্সিল মেম্বারদের মধ্যে  জেরিন ইসলাম, সাইফুর ওসমানি জিতু, শহিদুল ইসলাম, ফয়সাল আহমেদ তুহিন, মিকাঈল খান, ইশরাক আলীকে সম্মাননা প্রদান করা হয়।

এ ছাড়াও কম্যুনিটিতে অসামান্য অবদান রাখার জন্য কম্যুনিটির দুইজন প্রবীণ নেতা জনাব মমিনুল হক বাচ্চু ও জনাব সোহেল রহমান বাদল, আক্তার হোসেন ও আহমেদ কবিরকেও সম্মাননা প্রদান করা হয়।



সব শেষে মিথুন চৌধুরী ও ফারাহ সাইদের পরিচালায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী কাদেরি কিবরীয়া, সোনিয়া বড়ুয়া, উর্মী আতাহার ও আদনান খান সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। বাইরে বৃষ্টি হওয়ায় উপস্থিতির সংখ্যা কম হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।



বালা’র নবনির্বাচিত কমিটি হলো, প্রেসিডেন্ট ডা. মোহাম্মাদ সিরাজুল্লাহ, ১ম ভাইস প্রেসিডেন্ট শফি আহমেদ, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট মাসুদ হাসান, সেক্রেটারি সেক্রেটারি মেজর (অব.) সাইফ কুতুবী, জয়েন্ট সেক্রেটারি শফিক রহমান, ট্রেজারার আবু হানিফা, কালচারাল সেক্রেটারি শাহানা পারভিন, ইনফরমেশন সেক্রেটারি মোঃ নাঈম হোসাইন, লিটারেচার সেক্রেটারি ফারাহ সাইদ, মেম্বারশিপ সেক্রেটারি মশিউর আর চৌধুরী, অরগানাইজিং সেক্রেটারি শেখ রফিকুল ইসলাম, স্পোর্টস সেক্রেটারি মেহেদি হাসান, ওয়েব সার্ভিস সেক্রেটারি সাইফুল এ চৌধুরী, উইমেনস এফেয়ার সেক্রেটারি সালমা পারভিন, ইয়ুথ সেক্রেটারি কাজি নবী (নোয়েল)।


এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি


শেয়ার করুন

পাঠকের মতামত