আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

২১ ডিসেম্বর বাফলার ফ্রি স্বাস্থ্য সেবা ও পরামর্শ ক্যাম্প

২১ ডিসেম্বর বাফলার ফ্রি স্বাস্থ্য সেবা ও পরামর্শ ক্যাম্প

আগামী ২১ ডিসেম্বর রোববার লস এঞ্জেলেসে বিনা মূল্যে একটি স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্যাম্পটি আয়োজন করেছে লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা)’। বাফলা সূত্রে জানা গেছে,রোববার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত শাট্ট রিক্রিয়েশন সেন্টার, ৩১৯১ ওয়েস্ট ৪র্থ স্ট্রিট, লস এঞ্জেলেস, সিএ ৯০০২০-এ এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। বাফলা স্বাস্থ্য সেবা দিবস-২০১৪ এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। এবং একে ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধের বীর শহিদদের নামে উৎসর্গ করা হয়েছে। স্বাস্থ্য সেবা ও পরামর্শ ক্যাম্পে বিনা মূল্যে  যেসব সেবা প্রদান করা হবে : ১) ফ্লু শট২) ডাইবেটিজের গ্লুকোজ পরীক্ষা৩) ইকেজি পরীক্ষা৪) হেপাটাইটিজ বি ও সি পরীক্ষা৫) দাঁতের এক্সরে ও পরীক্ষা৬) দাঁত তোলা৭) কোলেস্টেরল পরীক্ষা৮) কোলেস্টেরলের জন্য লিকুইড প্যানেল পরীক্ষা৯) সিআরপি প্রশিক্ষন১০)  রক্তচাপ পরীক্ষা১১)  আকুপাংচার সেবা১২)  মামোগ্রাশর চল্লিশোর্ধ্ব মহিলাদের জন্য (পূর্ব নিবন্ধন করতে হবে)। 
এছাড়াও বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা বিনা মুল্যে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ

  প্রদান করবেন। এই আয়োজনের প্রধান পৃষ্টপোষক হিসেবে রয়েছেন ইন্টারন্যাশনাল মিডিয়া আর্টস করপোরেশন, এলএইচসিএম ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান, সেক্রেটারি তরঙ্গ অফ ক্যালিফর্নিয়া, প্রেসিডেন্ট এম জি এম  হেলথ কেয়ার সার্ভিসেস এর  মোয়াজ্জেম হোসেন চৌধুরী।

যেকোনো তথ্যের জন্য বাফলা সেবা কমিটির যোগাযোগ : ডা. এম এ হাসেম, (২১৩)২০০-০৯৮৪ খন্দকার আলম, (৯০৯)৭৩২-৮৮০০ জসিম আশরাফি আহমেদ, (৮১৮)৯৮৭-৭৪৫৪শামসুদ্দিন মানিক,(৮১৮) ৭৪৪-৬২৮৪ ডেনি তালেব (৮১৮) ৬৭৯-০১৩১।উল্লেখ্য, বাফলা লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন। এবং এটি একটি চ্যারিটি সংগঠনও। তারা সবসময় নানা সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ২ দিন ব্যাপী প্যারেড আয়োজন করে। এছাড়া গত বছর শীত মৌসুমে শীতবস্ত্র সংগ্রহ করে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বিভিন্ন দেশে বিতরণ করে। গত বছর ৪০০ গরীব মানুষকে খাবার বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করায় তাদের কার্যক্রম সর্বমহলে প্রসংশনীয় হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত