আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ঝড়, বিদ্যুৎবিহীন দেড় লাখ লোক

ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ঝড়, বিদ্যুৎবিহীন দেড় লাখ লোক

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে শক্তিশালী ঝড়ের প্রভাবে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত, ভারী বর্ষণ ও প্রচন্ড বাতাস বয়ে যাচ্ছে। এ প্রেক্ষাপটে বৃহস্পতিবার প্রায় দেড় লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দিনাতিপাত করছে। বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, ঘন্টায় প্রায় ২শ’ ৩০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং গত ছয় বছরের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাতের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের উত্তরাঞ্চলে বুধবার শক্তিশালী এ ঝড় শুরু হয়। এটি শুক্রবার পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঝড়ের প্রভাবে সান ফ্রান্সিস্কোতে ঘন্টায় এক ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয়েছে। প্রবল বৃষ্টিপাতের ফলে উপকূলীয় বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এবং উঁচু অঞ্চলে ভূমিধস হয়েছে। খরা-কবলিত এ রাজ্যে বৃষ্টির খুব প্রয়োজন ছিল। তবে ভূমিধস একটি উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে।
স্থানীয় পত্রিকার খবরে বলা হয়েছে, সান ফ্রান্সিস্কো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২শ’ ৪০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। সান ফ্রান্সিস্কোর দক্ষিণাঞ্চল থেকে হামবোল্ড ও ওরেগন সীমান্তের কাছাকাছি এলাকায় ব্যাপকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জাতীয় আবহাওয়া বিভাগের দিয়ানা হেন্ডারসন বলেন, ‘একদিকে প্রচন্ড বাতাস ও অন্যদিকে প্রবল বর্ষণ হচ্ছে। বাতাসের তোড়ে গাছপালা নরম মাটিতে ভারসাম্য রাখতে পারছে না। ফলে গাছাপালা মাটি থেকে উপড়ে গিয়ে বিদ্যুতের তারের ওপর পড়ার সম্ভাবনা অনেক বেশি।’অনেক এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটেছে। তবে কেউ গুরুতর আহত হয়নি। বৃষ্টিপাত ও বন্যার কারণে সান ফ্রান্সিস্কো, ওকল্যান্ড, বার্কলি ও সান্তা ক্রুজে স্কুল বন্ধ রাখা হয়েছে।
সান্তা ক্রুজ এলাকায় ৮০ ফুট লম্বা একটি গাছ এক শিশুর হাতে ও কাঁধে এসে পড়ে। এতে ওই শিশুটি গাছের ফাঁকে আটকা পড়ে। পরে উদ্ধারকর্মীরা করাত দিয়ে গাছ কেটে ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সে সুস্থ রয়েছে। ছোট শহর হেল্ডসবার্গের রাস্তা বন্যায় প্লাবিত হওয়ায় বহু গাড়ি আটকা পড়েছে। এক মুদি দোকানের কর্মচারি লরা কোবার বলেছেন, পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে এবং দোকানের ভিতর পানি ঢুকে পড়ার আশংকা করছেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত