আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে ডাকাতের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু

লস এঞ্জেলেসে ডাকাতের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু

লস এঞ্জেলেসে একটি গ্যাস স্টেশনে ডাকাতিকালে ডাকাতদের গুলিতে এক বাংলাদেশি প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো: মিজানুর রহমান  রাসেল (৩৩) । মঙ্গলবার স্হানীয় সময় ভোর রাত আনুমানিক ৪ টার দিকে েএই ঘটনা ঘটে। নিহত মিজানের বাড়ী বাংলাদেশের চাঁপাইনবাবগন্জ জেলার শিবগঞ্জের চৌধুরীপাডায়। 
পুলিশ জানিয়েছে, ১৭ জানুয়ারী মঙ্গলবার স্হানীয় সময় ভোর রাত আনুমানিক ৪ টার দিকে লস এঞ্জেলেসের ভারমন্ট এন্ড লসফেলিস সড়কে শেভরন কোম্পানীর ওই গ্যাস ষ্টেশনে এক  ডাকাত ঢুকে  কর্মরত মিজানকে লক্ষ্য করে গুলি করে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের লোকজন আহত মিজানকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের ডিটেকটিব ব্রাঞ্চ এই হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করছে এবং হত্যাকারীদের গ্রেফতারের জোর চেস্টা চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মিজান নিহত হওয়ার ঘটনায় প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। গুলির ঘটনা শুনে তাৎক্ষনিক ঘটনাস্হলে ও নিহতের বাসায় ছুটে যান কমিউনিটি নেতা মমিনুল হক বাচ্চু, সাংবাদিক কাজী মশহুরুল হুদা, সাংবাদিক লস্কর আল মামুন, সাংবাদিক ফয়সাল আহমেদ তুহিন, আব্দুস সাদিক লস্কর, মোহাম্মদ হারুন অর রশীদ, শাহ্  জালাল প্রমুখ। তারা নিহত মিজানের বাবা  আ: রফিক এবং মা সুলতানা বেগমসহ স্বজনদের সাথে টেলিযোগাযোগ ও পুলিশের তদন্তে সহায়তা করেন।   
পোস্টমর্টেম ও অন্যান্য তদন্ত শেষে সাত (৭) দিন পর লাশ হস্তান্তর করা হবে বলে পুলিশের ডিটেকটিব কর্মকর্তা-১ মি: লেইস ডব্লিউ লেনচাক জানিয়েছেন। 
জানা যায়, নিহত মিজান ২০১৪ সালের ২৯ জুন ষ্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্র আসেন। তিনি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে বিবিএ পাশ করেন। মিজান তার বাবা-মা'র একমাত্র ছেলে ও তার এক বোন আছে। তিনি ওই গ্যাস স্টেশনে ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, গত বছর একই ধরনের ডাকাতির ঘটনায় ডাকাতের হাতে আরো ২ জন বাংলাদেশী প্রান হারিয়েছেন।


এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত