আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

৪৩তম মহান বিজয় দিবসে ক্যালিফোর্ণিয়া বিএনপি'র বিভিন্ন কর্মসূচি

৪৩তম মহান বিজয় দিবসে ক্যালিফোর্ণিয়া বিএনপি'র বিভিন্ন কর্মসূচি

বাংলাদেশের ৪৩তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ক্যালিফোর্ণিয়া শাখার উদ্যোগে আগামী ২১শে ডিসেম্বর, রবিবার বিকালে লস এঞ্জেলেসের 'লিটিল বাংলাদেশ' এলাকার 'শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে' এক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোয়াজ্জেম হোসেন চৌধুরী।

ক্যালিফোর্ণিয়া বিএনপি'র তরুণ নেতা লায়েক আহমেদ'কে আহবায়ক করে ইতিমধ্যেই বিজয় দিবসের আয়োজন সমন্বয় করার জন্য কমিটি করা হয়েছে, বলে LABanglaTimes প্রতিনিধিকে জানিয়েছেন ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সংগ্রামী সভাপতি জননেতা মোঃ আঃ বাছিত। তিনি বলেন, 'লায়েক আহমেদ-সহ সৈয়দ নাসিরুদ্দিন জেবুল ও মারুফ খান এর নেতৃত্বে অপেক্ষাকৃত তরুণদের একটি টিম অনুষ্ঠান সফল করার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সকল নেতা-কর্মীরা প্রস্তুতিকাজে অংশ নিচ্ছেন'।২১ তারিখ বিকালে মূল অনুষ্ঠান শুরুর আগে একই ভেন্যুতে ক্যালিফোর্ণিয়া বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষ্যে প্রবাসী বাংলাদেশী 'শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা' অনুষ্ঠিত হবে। ১ থেকে ১২ বছর বয়সীদের নিয়ে এ প্রতিযোগিতার বিষয় 'আমার বাংলাদেশ'। বিএনপি নেতা লায়েক আহমেদ জানান, 'লস এঞ্জেলেসে এ বছর বিএনপি প্রথমবারের মতো শিশু-কিশোরদের নিয়ে একটি আয়োজন করছে। এরমধ্যেই চিত্রাঙ্কনে আমরা আগ্রহীদের নাম পেতে শুরু করেছি, আশাতীত সাড়া পাওয়া যাচ্ছে। অনেকেই টেলিফোনে এবং দলের ইমেইলের মাধ্যমে নাম দিচ্ছেন।'

ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সংগ্রামী সভাপতি মোঃ আঃ বাছিত বলেন, ডিসেম্বর বিজয়ের মাস এবং বিএনপি রণাঙ্গনের মুক্তিযোদ্ধার দল। নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে। তিনি প্রবাসী সকল বাংলাদেশী ভাই-বোনদের দলমত নির্বিশেষে দেশপ্রম ও দেশীয় মূল্যবোধকে ধারণ করে মহান বিজয় দিবসের এই অনুষ্ঠানে অংশ নেয়ার আহবান জানান।

বিজয় দিবসের এ অনুষ্ঠান সফল করার লক্ষ্যে লস এঞ্জেলেসের প্রবাসী অধ্যুষিত 'লিটিল বাংলাদেশ' এলাকায়, আর্টেশিয়া এবং ভ্যালী এলাকায় ক্যালিফোর্ণিয়া বিএনপি'র পক্ষ থেকে ব্যাপক পোষ্টারিং, লিফলেট বিলি ও জনসংযোগ করা হয়েছে। এর পাশাপাশি প্রেস রিলিজ, ইমেইল, টেলিফোন, টেক্সট মেসেজ এবং ক্যালিফোর্ণিয়া বিএনপি'র ফেসবুক পেইজ থেকেও প্রচারণা চালানো হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত