আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

লস এঞ্জেলেসে নতুন মাত্রায় বিজয় দিবস পালন করলো- ক্যালিফোর্ণিয়া বিএনপি

লস এঞ্জেলেসে নতুন মাত্রায় বিজয় দিবস পালন করলো- ক্যালিফোর্ণিয়া বিএনপি

গত রবিবার ২১ ডিসেম্বর, লস এঞ্জেলেসে ভিন্ন মাত্রায় বাংলাদেশের ৪৩তম মহান বিজয়দিবস পালন করেছে ক্যালিফোর্ণিয়া বিএনপি। এদিন 'লিটিল বাংলাদেশে'র শ্যাটোরিক্রিয়েশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসীর উপস্হিতিলক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানের আহবায়ক কমিটির দুই তরুণ বিএনপি নেতা লায়েক আহমেদ ও মারুফ খানেরনিরলস প্রচেষ্টায় প্রবাসী বাংলাদেশী শিশু-কিশোরদের ব্যাপক অংশগ্রহণ ও উৎসাহউদ্দীপনার মধ্য দিয়ে বিকাল ৩টায় শিশু-কিশোরদের 'চিত্রাঙ্কন প্রতিযোগিতা' শুরুহয়। নতুন প্রজন্মের সকল শিশুই চমৎকার ছবি এঁকেছে বলে বিচারকগণ জানান।চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দ্বায়িত্ব পালন করেছেন: গুলশান আরা, কাজীমশহুরুল হুদা এবং সৈয়দ এম হোসেন বাবু। প্রতিযোগিতার সহযোগিতায় ছিলেন মনোয়ারহোসেন।

প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন প্রবাসীবাংলাদেশী কম্যূনিটির জনপ্রিয় মুখ, বিশিষ্ট সমাজসেবী জনাব মোয়াজ্জেম হোসেনচৌধুরী। তিনি বলেন, এই শিশুরাই আগামী দিনের সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন সফলকরে তুলবে।
চিত্রাঙ্কনে 'ক' বিভাগে ১ম, ২য় ও ৩য় হয়েছেন আলিশা, প্রভাতি ও তানজিলা বাছিত;এবং 'খ' বিভাগে ১ম, ২য় ও ৩য় হয়েছেন শাফিন হোসেন, শিশির দাশ ও নিশাত ইমতিয়াজ।চিত্রাঙ্কনের বিষয়বস্তু ছিল 'আমার বাংলাদেশ'। পাশাপাশি, তিনজন বিচারকগণকেওক্যালিফোর্ণিয়া বিএনপি'র পক্ষ থেকে সম্মানসূচক 'পদক' দেওয়া হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সভাপতি মো. আ. বাছিত।শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী মো. কালাম। এরপর বাজানো হয়বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত এবং বিএনপি'র দলীয় সঙ্গীত 'প্রথমবাংলাদেশ আমার শেষ বাংলাদেশ,,,' গানটি। জাতীয় সঙ্গীত চালাকালে উপস্হিত সবাইদাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। এরপর সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্যরাখেন অনুষ্ঠানের আহবায়ক লায়েক আহমেদ ও সদস্য-সচিব মারুফ খান। প্রধান অতিথি'রহাতে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ক্রেস্ট তুলে দেন ক্যালিফোর্ণিয়া বিএনপি'রসভাপতি মো.আ.বাছিত।

আলোচনায় বক্তারা মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা ও ৭১ সালের সঠিক ইতিহাসের বিভিন্নদিক নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, মুক্তিযুদ্ধ সারাদেশের মানুষ করেছে, এটিশুধু কোন একটি দলের নয়। সবাইকে তার প্রাপ্য সম্মান অবশ্যই দিতে হবে। শহীদরাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। জিয়াছিলেন সম্মুখ সমরে লড়াই করা বীর মুক্তিযোদ্ধা, তিনি আত্নসমর্পন কিংবা সীমান্তপাড়ি জমান নি। বক্তারা বিভিন্ন ইস্যুতে বর্তমান অবৈধ আওয়ামী সরকারের কঠোরসমালোচনা করেন।

আলোচনায় অংশগ্রহণ করেনঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন,মো. আ. বাছিত, মুর্শেদুল ইসলাম, মাহবুবুর রহমান শাহীন, সামসুজ্জোহা বাবলু,খন্দকার আলম, শিপার চৌধুরী, ড. মাহবুব খান, নাসিমুল গণি, আব্দুল হান্নান,মাহতাব আহমেদ, ফারুক হাওলাদার, শাহীন হক, মিকায়েল রাসেল, মিশর নূন, মুরাদহামিদ খান ও মশহুরুল হুদা। অনুষ্ঠানটি সঞ্চালন করেন যুবনেতা সৈয়দ নাসির জেবুলএবং এম ওয়াহিদ রহমান। মূল আলোচনা সভা ও পুরস্কার বিতরণী চলাকালীন অনুষ্ঠানকক্ষ ছিল কানায় কানায় পরিপূর্ণ। সমাবেশস্হলে বিএনপি'র দলীয় নেতা-কর্মী,সমর্থকরা ছাড়াও উপস্হিত ছিলেন প্রবাসী মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, গৃহিণী,ছাত্র-শিক্ষক, চাকুরীজীবী, সাংবাদিক ও মিডিয়া কর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশারমানুষ।
স্বরচিত কবিতা পাঠ করেন কাজী মশহুরুল হক হুদা ভাই। শেষাংশে বিভিন্ন জনপ্রিয় ওদেশাত্নবোধক গান গেয়ে দর্শক-শ্রোতাদের মন মাতিয়ে তোলেন বাংলাদেশ বেতার ওটেলিভিশনের প্রাক্তন কন্ঠশিল্পী শাহনাজ বুলবুল। সাংস্কৃতিক অনুষ্ঠানেরসহযোগিতা করেছেন জনাব আমজাদ হোসেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সভাপতি মো.আ.বাছিত নতুনপ্রজন্মের সকল শিশুদের এবং উপস্হিত সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েঅনুষ্ঠানকে সফল ও সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানেরসমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত