আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

উৎসব মুখর পরিবেশে লস এঞ্জেলেসে বিজয় মেলা ও র‌্যালি অনুষ্ঠিত

উৎসব মুখর পরিবেশে লস এঞ্জেলেসে বিজয় মেলা ও র‌্যালি অনুষ্ঠিত

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে স্বত:স্ফুর্ত ও উৎসবমুখর পরিবেশে লস এঞ্জেলেসে এক বিজয় মেলা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গত ২০ ডিসম্বের শনিবার শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে বর্নাঢ্য আয়োজনে এই মেলা ও র‌্যালি সম্পন্ন হয়।দুপুরে বের করা র‌্যালিতে বাংলাদেশের জাতীয় পতাকা ও বাহারী প্লাকার্ড নিয়ে অংশ নেন যুক্তরাষ্ট্র প্রবাসী সর্বস্তরের বাংলাদেশীরা। সবাই নিজ নিজ গাড়ি নিয়ে অংশ নেয়ায় এক বিশাল মোটর শোভাযাত্রায় রূপ নেয় র‌্যালিটি। র‌্যালিটি লস এঞ্জেলেসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়। র‌্যালির সার্বিক তত্ত্বাধানে ছিল লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট।এরপর বিকেল বিকেল ৫ টা থেকে রাত ১০:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বিজয় মেলা। মেলায় ছিল শিশুদের মন মাতানো বিজয়ী সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন ধরনের দেশাত্ববোধক গান, নৃত্য ও নানা পরিবেশনায় মুখরিত হয়ে উঠে শ্যাটো রিক্রিয়েশন সেন্টারের হল রুম। বাংলাদেশী প্রবাসীদের এক বিশাল মিলনমেলায় পরিনত হয় অনুষ্টানটি। সবাই খুব উপভোগ করে এই আয়োজন। তখন কানায় কানায় পূর্ণ ছিল হলের পুরো অংশ। এছাড়া মেলায় ছিল নানা পদের দেশীয় খাবার ও ছেলে-মেয়েদের নানা রকমের দেশী পোশাকের স্টল। যা আরো উপভোগ্য করে তুলে মোলাকে। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন  করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খ্যাতনামা শিল্পী কাদেরী কিবরিয়া এবং স্থানীয় গণ্যমান্য শিল্পীবৃন্দ। অনুষ্ঠানের এক পর্যায়ে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের সবার সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। তাদেরকে মঞ্চে তোলা হলে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় মুক্তিযোদ্ধারা সবার সামনে যুদ্ধের অভিজ্ঞতা বিভিন্ন স্মৃতি বর্ণনা করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত