আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

বাংলাদেশ ডে প্যারেড উপলক্ষে বাফলার ফান্ড রাইজিং অনুষ্ঠিত

বাংলাদেশ ডে প্যারেড উপলক্ষে বাফলার ফান্ড রাইজিং অনুষ্ঠিত

প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লস এঞ্জেলেসে আগামী ৩১ মার্চ শনিবার ১২তম বাংলাদেশ ডে প্যারেড এন্ড ফেস্টিভ্যাল আয়োজন করেছে ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস-বাফলা’। এ উপলক্ষে গত রবিবার স্থানীয় গার্ডেন সুইট হোটেলের বলরুমে ফান্ড রাইজিং ডিনার অনুষ্ঠিত হয়। 

এতে বাফলা’র এক্সিকিউটিভ কমিটি, এডভাইজারি বোর্ড, বোর্ড অব ট্রাস্টি এবং বাফলার বিভিন্ন সদস্য সংগঠনসহ বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন। লম্বা উইকএন্ড থাকায় প্রচুর প্রবাসীদের উপস্থিত হন ফান্ড রাইজিং ডিনারে।

অনুষ্ঠানে প্যারেডের জন্য ৩৫ হাজার ডলার সংগৃহিত হয়েছে বলে জানিয়েছেন বাফলা কর্তৃপক্ষ।

বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠিত অনুষ্ঠানের সূচনা হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত এবং বাফলা সংগীতের মাধ্যমে। প্রথম পর্বে স্বাগত বক্তব্য রাখেন বাফলা সভাপতি নজরুল আলম। এসময় তিনি বাফলার ক্যাবিনেট মেম্বারদের মঞ্চে ডেকে সবার সাথে পরিচয় করিয়ে দেন।

বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধের সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। ফান্ড রাইজিং ডিনারে অংশ নেওয়ার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা এই দিবসের প্যারেড হচ্ছে প্রবাসে আমাদের জাতীয় গর্বের বিষয়। লস এঞ্জেলেসের মতো সিটির প্রধান সড়কে বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়ে কর্মসূচি পালন নিশ্চয়ই কম বড় ব্যাপার নয়। এই আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

এসময় তিনি প্যারেডে অংশগ্রহণের জন্য সকল প্রবাসীদের আহ্বান জানান এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার অনুরোধ করেন।

২য় পর্বে বাফলার এক্সিকিউটিভ কমিউনিটির সদস্যদের এক এক করে মঞ্চে আসন গ্রহণ করে সবাই নিজ নিজ অনুদান প্রদান করেন। এরপর যথারীতি বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাফলার ফান্ডে অনুদান জমা হয়।

বাফলা ক্যাবিনেটের পক্ষ থেকে প্যারেডের ফান্ডে ১০ হাজার ডলার প্রদান করা হয়।

বিভিন্ন সংগঠনের অনুদান প্রদানের সময় ব্যারোমিটারের মাধ্যমে সবার অনুদানের পরিমাণ স্ক্রিনে প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তরঙ্গ অব ক্যালিফোর্নিয়ার  প্রেসিডেন্ট শিপার চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র প্রেসিডেন্ট আনওয়ার হোসেন রানা, বিএনপির (একাংশ) সেক্রেটারি বদরুল চৌধুরী শিপলু, উত্তরণের প্রতিষ্ঠাতা ডা. আবুল হাসেম, আমেরিকান এসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার এন্ড আর্কিটেক্ট (অ্যাবে)-এর প্রেসিডেন্ট সাইফুল হক, মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা)-এর প্রেসিডেন্ট আকবর আশরাফ,  গ্রেটার ফরিদপুরের সেন্টু হক ও চিটাগাং ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের ইলিয়াস টাইগার প্রমুখ।

সবশেষে অতিথিদের জন্য ডিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মিতালী কাজল, রেহানা মল্লিক, উপমা সাহা, বাফলার সেক্রেটারি শহিদ আলম। কবিতা আবৃত্তি করেন রশনী আলম। ডান্স পরিবেশন করেন নতুন প্রজন্মের শিল্পী শিমরিন।

ফান্ড রাইজিং ডিনারের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন ক্যাবিনেটের ভাইস প্রেসিডেন্ট মোর্শেদুল ইসলাম। পরিচালনা করেন বাফলার সেক্রেটারি শহিদ আলম ও কালচারাল সেক্রেটারি আন্জুমান আরা শিউলি।


এলএবাংলাটাইমস/এল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত