আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

লস এঞ্জেলেসে একুশে ফেব্রুয়ারি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লস এঞ্জেলেসে একুশে ফেব্রুয়ারি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আব্দুস সামাদ (লস এঞ্জেলেস থেকে): পৃথিবীতে একটি মাত্র ভাষা আছে যার অধিকার ও মর্যাদা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে এই ভাষাভাষীরা। অনেক ত্যাগ আর সংগ্রামের বিনিময়ে অর্জিত হয়েছে সেই বাংলা ভাষা। বাংলা ভাষা দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা দিয়ে বিশ্ব বিবেকও এই ভাষাকে দিয়েছে যথাযথ মর্যাদা। তাই বাংলাদেশীদের কাছে দিনটি সবসময়ই অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ। এজন্য প্রতি বছর গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহিদদের স্মরণ উৎসব আয়েজন করা হয় দেশে বিদেশে। তেমনি লস এঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে এবারের একুশে ফেব্রুয়ারি উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষে গত ১৮ জানুয়ারি রোববার সন্ধ্যা ৭টায় লস এঞ্জেলেসের অলিম্পিক পুলিশ স্টেশনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য কিছু সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্তের মধ্যে রয়েছে, একুশে ফেব্রুয়ারির আগে একটি অস্থায়ী শহিদ মিনার স্থাপন করা হবে। ২০ ফেব্রুয়রি রাত ৯টা থেকে সাংস্কৃতি অনুষ্ঠান শুরু হবে। এতে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করবেন। এরপর রাত ১১:৩০টায় শহিদ মিনারে ফুল দেয়ার সিরিয়াল ঠিক করার জন্য লটারি করা হবে। ঐ সিরিয়ালে শহিদ মিনারে ফুল দেয়া হবে। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ ব্যক্তিগত ভাবেও স্বাধীনতার স্বপক্ষের শক্তির যে কেউ অংশ গ্রহণ করতে পারবেন।অনুষ্ঠান স্থলে দেশী কাপড় ও জুয়েলারি এবং বিভিন্ন খাবারের স্টল থাকবে। অনুষ্ঠানের স্থান এখনো নির্ধারণ হয়নি। স্থান ঠিক হওয়ার পর সবাইকে জানানো হবে। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, লাবু আলম, সাইদ আবিদ নিপু, আব্দুস সামাদ, কমরেড রব, ইশতিয়াক চিশতি, চুন্নু মল্লিক, সাইদুল হক সেন্টু প্রমুখ। এব্যাপারে বিস্তারি আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য শীঘ্রই আরেকটি মিটিং হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত