আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

আরাফাত রহমান কোকো'র অকাল মৃত্যুতে ক্যালিফোর্নিয়া বিএনপি'র শোক প্রকাশ

আরাফাত রহমান কোকো'র অকাল মৃত্যুতে ক্যালিফোর্নিয়া বিএনপি'র শোক প্রকাশ

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র ছোট ছেলে আরাফাত রহমান কোকো'র অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে ক্যালিফোর্ণিয়া বিএনপি'র নেতা-কর্মীরা ও লস এঞ্জেলেসের প্রবাসী সর্বস্তরের মানুষ। গভীর শোক প্রকাশ করে ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সভাপতি মো.আ.বাছিত বলেন, আরাফাত রহমানের অকাল মৃত্যুতে আজ সারা বিশ্বের সকল বাংলাদেশী নাগরিকদের হৃদয়ে শোকের ছায়া নেমে এসেছে। একটি রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও তিনি কখনও নিজেকে রাজনীতিতে জড়াননি। তিনি নামাজি, নম্রভদ্র, ও সজ্জন ব্যাক্তি বলেই সবার কাছে পরিচিত। কোকো'র আত্নার মাগফেরাত কামনায় ক্যালিফোর্ণিয়া বিএনপি'র পক্ষ থেকে বিশেষ দোয়ার ব্যবস্হা করা হবে বলে জানা গেছে।

ক্যালিফোর্ণিয়া বিএনপি'র বিবৃতিতে শেখ হাসিনা'র সমবেদনা জানানোর জন্য গুলশান অফিসে যাওয়ার বিষয়টি 'নাটক' বলা হয়। 'সস্তা নাটকের মাধ্যমে শেখ হাসিনা মানুষের চোখে ধুলা দিয়ে নিজের নিঃশেষিত সমর্থন রক্ষা করার প্রয়াস চালিয়েছেন' বলে উল্লেখ করা হয়। আরও বলা হয় যে, আওয়ামী লীগের পথসভায় সন্ত্রাসী গ্রেনেড হামলার সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সিএমএইচে যেতে চেয়েছিলেন, কিন্তূ তখন তাকে বাধা দেওয়া হয়েছিল। এছাড়াও শেখ হাসিনার স্বামী ওয়াজেদ আলী মিয়ার মৃত্যুর পরে বেগম জিয়া সমবেদনা জানাতে গিয়েছিলেন কিন্তু শেখ হাসিনা দেখা দেননি, মৃত ওয়াজেদ মিয়ার লাশের পাশে কিছুক্ষন থেকে সমবেদনা প্রকাশ করে চলে এসেছিলেন ম্যাডাম খালেদা জিয়া।

আরাফাত রহমান কোকো'র অকাল মৃত্যুতে গণমাধ্যমে পাঠানো ক্যালিফোর্ণিয়া বিএনপি'র এ শোক বিবৃতিতে স্বাক্ষর করেছেন সভাপতি মো.আ.বাছিত, সৈয়দ দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, ডাব্লিউ আমিন, নিয়াজ মোহাইমেন, মুর্শেদুল ইসলাম, মাহবুবুর রহমান শাহীন, সামসুজ্জোহা বাবলু, আহসান হাফিজ রুমি, সালাম দাড়িয়া, মাহতাব আহমেদ, এম.ওয়াহিদ রহমান, বদরুল আলম চৌধুরী শিপলু, জুনেল আহমেদ, ফারুক হাওলাদার, লায়েক আহমেদ, সৈয়দ নাসিরউদ্দিন জেবুল, মারুফ খান, বদরুল আলম মাসুদ, মিকায়েল খান রাসেল, লোকমান হোসেন, জাভেদ বখত, শাহাদাত শাহীন, শাহীন হক, সাঈদ আবেদ নিপু, সেলিমা ইয়াসমিন, রওশন আরা, মোয়াজ্জেম রাসেল, আব্দুল হাকিম, খন্দকার তসলিম, আমজাদ হোসেন, মন্টু চৌধুরী, মুনিম আহমেদ, ওমর ফারুক, আ.হাকিম, বাবুল, পারভেজ, হাসানুজ্জামান মিজান, ইলিয়াস শিকদার, ফেরদৌস সুজন, স্মৃতি, রোমানা, মিশর নুন, মাহমুদ, আলী হায়দার মিল্টন, তারিক বাবু, আওয়াল অপু, হালিম, এনাম, জহির, আ.হামিদ খোকন, পলাশ, নাঈম,ফাহিম, ইমন ও হীরা-সহ ক্যালিফোর্ণিয়া বিএনপি'র শতাধিক কর্মী-সমর্থকগণ।

বিবৃতির একটি অশে প্রবাসীদের উদ্দেশ্যে সতর্ক করে বলা হয়েছে যে, 'ইদানিং কতিপয় অসাধু ব্যাক্তি নিজেকে ক্যালিফোর্নিয়া বিএনপির প্রতিনিধি দাবী করে উটকো ও উড়ো ইমেইল ছেড়ে নানা বিভ্রন্তি ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এসকল চিহ্নিত বর্ণচোরা ও সুবিধাবাদী লোকজনকে বর্জন ও পরিহার করুন।' আরও বলা হয় যে, মো.আ.বাছিতের সুযোগ্য,বলিষ্ঠ নেতৃত্বে বিগত বছরগুলোয় ক্যালিফোর্ণিয়া বিএনপি ঐক্যবদ্ধ থেকেই ধারাবাহিকভাবে অসংখ্য কর্মসূচী অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছে যা যুক্তরাষ্ট্রের সর্বস্তরের প্রবাসী মানুষ এবং সংবাদমাধ্যমের কর্মীরা সকলেই জানেন। বর্তমানেও বাংলাদেশের গণতন্ত্র রক্ষার চলমান আন্দোলনকে সফল করতে প্রবাসী জনগণদের সাথে নিয়ে বিভিন্ন কর্মসূচী নিয়ে মাঠে আছে ক্যালিফোর্ণিয়া বিএনপি'র নেতা-কর্মীরা।

শেয়ার করুন

পাঠকের মতামত