আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ক্যালিফোর্ণিয়া বিএনপি'র উদ্যোগে লস এঞ্জেলেসে কোকো'র জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত

ক্যালিফোর্ণিয়া বিএনপি'র উদ্যোগে লস এঞ্জেলেসে কোকো'র জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত

গত ১লা ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় লস এঞ্জেলেসে আরাফাত রহমান কোকো'র জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ক্যালিফোর্ণিয়া বিএনপি'র উদ্যোগে আয়োজিত এই দোয়া ও আলোচনায় স্হানীয় বিএনপি ও ২০ দলীয় জোটের নেতা, কর্মী সমর্থকরা ছাড়াও প্রবাসী বাংলাদেশী কম্যূনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো'র স্মৃতিচারণা করে আলোচনায় অংশ নেন সিনিয়র নেতৃবৃন্দ। আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সভাপতি মো.আ.বাছিত। আলোচকবৃন্দ বলেন, আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে সকল বাংলাদেশী নাগরিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। কোকো একটি রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও কোনদিন নিজেকে রাজনীতিতে জড়াননি। তিনি নামাজি,নম্রভদ্র, সজ্জন ও ক্রীড়ামোদি ব্যক্তি হিসেবেই সবার কাছে পরিচিত ছিলেন। তিনি ক্রিকেট বোর্ডের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। আলোচকরা আরও বলেন, দেশনেত্রী বেগম জিয়ার উপর একের পর আঘাত এসে পড়ছে। বিএনপি'র ক্রান্তিকালে তিনি নিজের মা-ভাই'কে হারিয়েছেন।, এবার হারালেন নিজের সন্তানকে। দেশনেত্রী বেগম জিয়া পুত্রশোক সামলে উঠে দেশ ও জাতিকে আবারও সামনে থেকে নেতৃত্ব দেবেন বলে সকলেই প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি অবৈধ আওয়ামী সরকারে জুলুম-নির্যাতন ও নানা অপকর্মের কঠোর সমালোচনা করেন বক্তারা। ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সভাপতি মো.আ.বাছিত বলেন, কোকোর জানাযায় প্রমাণ হয়েছে মানুষ বিএনপি'র পক্ষে। সেদিন লক্ষ লক্ষ মানুষ অবরোধ মেনে সকলে পায়ে হেঁটে জানযায় শরিক হয়ছে। দেশের মানুষ মুক্তি চায়। বেগম জিয়ার অফিসে তালা দেওয়া, ইলেকট্রিসিটি, ইন্টারনেট ও ক্যাবল কানেকশন কেটে দিয়ে সরকার চরম দৈন্যতার পরিচয় দিয়েছে। সারাদেশে শান্তিপূর্ণ আন্দোলন চলছে এবং দাবি আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রাজনৈতিক সমস্যাকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে প্রশাসনিক শক্তি ও বলপ্রয়োগ করায় সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। দেশের মানুষ প্রতিদিন জীবন দিচ্ছে, এ সরকারের কাছে মানুষের জীবনের কোন মূল্য নেই। এই অবৈধ ফ্যাসিবাদী আওয়ামী সরকার যেনতেন ভাবে ক্ষমতায় থাকতে চায়। কিন্তু জনগণ তা মানবেনা। বিএনপি'কে সমাবেশ করতে দিতে তারা (আ.লীগ) ভয় পায়।অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ড.মাহবুব খান, শওকত চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, খন্দকার আলম,মুরাদ হামিদ খান, বাশার আহমেদ, মুর্শেদুল ইসলাম, মাহবুবুর রহমান শাহীন, মাহতাব আহমেদ, সামসুজ্জোহা বাবলু, বদরুল আলম চৌধুরী, এম. ওয়াহিদ রহমান, ফারুক হাওলাদার, আনিসুর রহমান, মোয়াজ্জেম রাসেল, জাভেদ বখত, লোকমান হোসেন, আমজাদ হোসেন, সৈয়দ নাসিরুদ্দিন জেবুল, মারুফ খান, আলমগীর হোসেন, আবদুস সামাদ, আবদুল হাকিম, মোঃ হাসিব প্রমুখ। পরে কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ক্বারী হাফিয হেলাল আহমেদ। উপস্হিত মহিলারাও আলাদা কক্ষে দোয়ায় অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন ক্যালিফোর্ণিয়া বিএনপির যুগ্ম সম্পাদক এম.ওয়াহিদ রহমান। পরিশেষে,ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সভাপতি মো.আ.বাছিত আগত সকলকে আরাফাত রহমান কোকো'র জন্য আয়োজিত এই আলোচনা ও দোয়ায় অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত