আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

জামাল খাশোগির ছেলেকে দেশ ত্যাগ করতে দিল সৌদি

জামাল খাশোগির ছেলেকে দেশ ত্যাগ করতে দিল সৌদি

তুরস্কের সৌদি কনসুলেটের ভেতর খুন হওয়া সাংবাদিক জামাল খাশোগির জ্যেষ্ঠ ছেলে সালাহ দেশ ছেড়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। সৌদি-মার্কিন দ্বৈত নাগরিক সালাহর ওপর রিয়াদের ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই নিষেধাজ্ঞা তুলে নিতে চাপ প্রয়োগ করার পর বুধবার তাকে স্বপরিবারে দেশত্যাগের সুযোগ দেয় সৌদি।

বৃহস্পতিবার সালাহ ওয়াশিংটনে পৌঁছেছেন বলে তার পরিবার সংশ্লিষ্ট দুটি সূত্র নিশ্চিত করেছে। তার মা ও তিন ভাইবোন আগেই সেখানে অবস্থান করছিলেন।

সালাহ যুক্তরাষ্ট্রে এসে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র রবার্ট পালাদিনো জানান, সালাহর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিতে পম্পেও রিয়াদকে অনুরোধ জানিয়েছিলেন। পম্পেও সৌদি নেতাদের বলেছিলেন,‘তিনি চান সালাহ খাশোগি যুক্তরাষ্ট্রে ফিরে আসুক।’

মুখপাত্র রবার্ট পালাদিনো জানান, ২ অক্টোবর ইস্তাম্বুলের কনসুলেটের ভেতর কী ঘটেছিল, তা জানতে সৌদি আরবের ওপর চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, ‘জামাল খাশোগি হত্যাকাণ্ডে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে আমরা মার্কিন কংগ্রেসের সঙ্গে পরামর্শ এবং অন্যান্য দেশের সঙ্গে কাজ করতে  ইচ্ছুক।’

এলএবাংলাটাইমস/এমই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত