আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

কভিড-১৯: এখনই হজের পরিকল্পনা না করার পরামর্শ সৌদির

কভিড-১৯: এখনই হজের পরিকল্পনা না করার পরামর্শ সৌদির

পবিত্র কাবাঘর। ছবি: সংগৃহীত

এখনই হজের পরিকল্পনা না করে মুসল্লিদের করোনা ভাইরাস মহামারি পরিস্থিতি স্পষ্ট হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে বললো সৌদি আরব।

বুধবার (১ এপ্রিল) সৌদি আরবের হজ এবং ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মার্চ মাসের শুরুতে বছরব্যাপী চলা ওমরাহ স্থগিত করেছে সৌদি আরব। এ অভূতপূর্ব এ সিদ্ধান্তের কারণে আসন্ন হজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ বছর জুলাই মাসের শেষদিকে অনুষ্ঠেয় এ হজে পবিত্র শহর মক্কা ও মদিনায় ছুটে যাওয়ার কথা রয়েছে প্রায় ২৫ লাখ মানুষের। এটিই দেশটির আয়ের অন্যতম উৎস।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আল-এখবারিয়ায় এক বিবৃতিতে হজ এবং ওমরাহ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ সালেহ বেনতেন বলেন, ‘হজ এবং ওমরাহ পালনে ইচ্ছুকদের সেবায় সম্পূর্ণ প্রস্তুত সৌদি আরব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা একটি বৈশ্বিক মহামারিতে রয়েছি, মুসলমান ও নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় জাগ্রত এ রাজ্য। তাই হজের চুক্তির আগে পরিস্থিতি ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য সব দেশে আমাদের মুসলমান ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।’

ওমরাহর পাশপাশি আন্তর্জাতিক যাত্রীবাহী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সৌদি আরব। গত সপ্তাহে মক্কা ও মদিনাসহ বেশ কয়েকটি শহরে আসা-যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উচ্চাভিলাষী অর্থনৈতিক সংস্কার কর্মসূচিতে পর্যটকের সংখ্যা বাড়ানোর পরিকল্পনার মেরুদণ্ড এবং সৌদি আরবের জন্য বড় ব্যবসার উৎস এ হজ।

আধুনিক সময়ে হজ বাতিলের ঘটনা নজিরবিহীন হলেও উচ্চঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো থেকে হজযাত্রী আগমনে বিধিনিষেধ ছিল আগেও। ইবোলা প্রাদুর্ভাবের সময়ও এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল।

সৌদি আরবে এখন পর্যন্ত দেড় হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১০ জন।


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত