আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

সৌদিতে বাংলাদেশিদের খাবার সরবরাহ করবে কনস্যুলেট

সৌদিতে বাংলাদেশিদের খাবার সরবরাহ করবে কনস্যুলেট

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও এর প্রকোপ দেখা দিয়েছে। এরই মধ্যে দেশটির ৯ শহরে কারফিউ জারি করা হয়েছে। কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য শ্রমিক। এ অবস্থায় দেশটির বিভিন্ন শহরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা চরম খাদ্য সংকটে পড়েছেন। তাদের সহযোগিতা করবে দেশটির জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট।

এ বিষয়ে কাউন্সেলর ও কার্যালয় প্রধান মোহাম্মদ কামরুজ্জামান ভুঁঞা জানান, দেশটিতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় কনস্যুলেট থেকে সোমবার (০৬ এপ্রিল) একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।  এতে উল্লেখ করা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হওয়ার কারণে জেদ্দা ও পশ্চিমাঞ্চলে যেসব প্রবাসী বাংলাদেশি চরম খাদ্য সংকটে পড়েছেন এবং প্রকৃতপক্ষে বিশেষ কষ্টের মধ্যে আছেন, বিশেষ করে কর্মহীন হয়ে পড়ায় প্রচণ্ড আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন, তাদের বাংলাদেশ কনস্যুলেটকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

এজন্য পাসপোর্ট কপি ও ইকামার কপি এবং টেলিফোন নম্বর দিয়ে কনস্যুলেট বরাবর সাহায্য চেয়ে আবেদন করলে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

এছাড়া কনস্যুলেটের অফিসিয়াল টেলিফোন নম্বরে (012-6878465, 012-6894712 ও 012-6817149) রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপে আবেদন জানানো যাবে। কারণ, করোনাভাইরাসের ভয়াবহ বিস্তার রোধে সৌদি সরকারের নেওয়া নিরাপত্তা ব্যবস্থার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের পশ্চিমাঞ্চলের অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কনস্যুলেটে না আসার জন্য অনুরোধ করা হয়।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আপদকালীন এই সময়ে বিদেশে অবস্থানরত কর্মীদের সাহায্য করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি দূতাবাস সংশ্লিষ্ট দেশে অবস্থানরত বাংলাদেশিদের সব ধরনের সহযোগিতা করবে এই বরাদ্দ দিয়ে।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানী রিয়াদ ও প্রধান শহর জেদ্দাসহ ৯ শহরে ২৪ ঘণ্টার কারফিউ জারি করেছে সৌদি সরকার। বাকি শহরগুলো হলো- তাবুক, দাম্মাম, দাহরান, হুফুফ, তায়েফ, কাতিফ ও খোবারে। এর আগে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল ঠেকাতে সৌদি আরবের দুই পবিত্র নগরী মক্কা ও মদীনাতে কারফিউ জারি করা হয়।

কারফিউ অমান্য করলে পাবলিক প্রসিকিউশন হিসেবে প্রথমে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে। এছাড়া কারফিউর মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের ছবি তোলা বা ভিডিও করা হলে ৫ বছরের জেল এবং ৩০ লাখ রিয়াল জরিমানা করা হবে।

তবে একান্ত জরুরি চিকিৎসাসেবা, খাদ্যদ্রব্য কেনাকাটা ও ব্যাংকিং সেবার জন্য যার যার নির্দিষ্ট বসতি এলাকার ভেতরে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে (সকাল ৬টা থেকে বিকেল ৩টার মধ্যে) বের হওয়া যাবে। এজন্য কেবল প্রাপ্তবয়ষ্করা বাড়ি থেকে বের হতে পারবেন। বাইরে যেতে হলে প্রতি গাড়িতে চালকসহ আরেকজন অর্থাৎ মাত্র দুজন থাকতে পারবে।

মুদি দোকান, ফার্মেসি, ফিলিং স্টেশন, ব্যাংক, গ্যাস স্টেশন, সার্ভিস অ্যান্ড মেইন্টেন্যান্স প্রতিষ্ঠান, প্লাম্বিং- ইলেক্ট্রিক- এসি টেকনিশিয়ানের কাজে নিয়োজিত ও পানি সরবরাহের কাজে নিয়োজিত কোম্পানিগুলো কারফিউ আওতার বাইরে থাকবে। এছাড়া ওইসব শহরে সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) পর্যন্ত দেশটিতে ২ হাজার ৬০৫ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে মারা গেছেন ৩৮ জন। এছাড়া এ পর্যন্ত ৫৫১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন বলেও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দূতাবাস সূত্র জানিয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত