আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

জেনিনে ইসরায়েলের অভিযানে ১০ জন নিহত

জেনিনে ইসরায়েলের অভিযানে ১০ জন নিহত

ছবিঃ এলএবাংলাটাইমস

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থীশিবিরে ইসরায়েলের হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া পশ্চিম তীরের কালকিলিয়া শহরে অভিযান চালানোর সময় ইসরায়েলি বাহিনী ৬০ জনের বেশি মানুষকে আটক করেছে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে আল–জাজিরা।

এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি বলেছে, পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলের অভিযানের সময় ৯ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ড্রোন ও হেলিকপ্টারের সহায়তায় জেনিন শহর ও সেখানকার শরণার্থীশিবিরে ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ছাড়া গতকাল মঙ্গলবার সকাল থেকে সাঁজোয়া বুলডোজার নিয়ে ইসরায়েলের বিশাল একটি বাহিনী শহরে অভিযান শুরু করেছে।

জেনিনে অভিযান নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জেনিনে সন্ত্রাস দমনে ইসরায়েলি বাহিনী একটি বিস্তৃত ও তাৎপর্যপূর্ণ অভিযান শুরু করেছে।

মাত্র তিন দিন আগে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এ সময়ে জেনিনে ইসরায়েলের এই অভিযান–সংঘাত পশ্চিম তীরে ছড়িয়ে পড়ার আশঙ্কাকে আরও উসকে দিয়েছে। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা জেনিনে রাতভর তাণ্ডব চালিয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

জেনিনের গভর্নর কামাল আবু আল-রাব এএফপিকে বলেছেন, ‘জেনিন শরণার্থীশিবিরে যা ঘটছে, সেটি একটি আক্রমণ। তারা খুবই দ্রুত এসেছে, আকাশে অ্যাপাচি (হেলিকপ্টার) এবং সর্বত্র ইসরায়েলি বাহিনীর সামরিক যান।’

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলেছে, ইসরায়েলি বাহিনী জেনিন শরণার্থীশিবিরের পুরোটা দখলে নিয়েছে। তাদের সাঁজোয়া বুলডোজার বেশ কয়েকটি সড়ক খুঁড়ে ফেলেছে।

জেনিনের সরকারি হাসপাতালের পরিচালক ওয়াইসাম বকরের বরাত দিয়ে সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর গুলিতে যাঁরা আহত হয়েছেন, তাঁদের মধ্যে তিনজন চিকিৎসক ও দুজন নার্সও রয়েছেন।

গতকাল সকালে ইসরায়েলি বাহিনী জেনিন শরণার্থীশিবিরে প্রবেশের আগে সেটির চারপাশের কয়েকটি স্থান থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) নিরাপত্তা বাহিনীর সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে।

পিএ নিরাপত্তা বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার রজব এএফপিকে বলেছেন, ইসরায়েলি বাহিনী বেসামরিক লোকজন ও নিরাপত্তা বাহিনীর ওপর নির্বিচার গুলিবর্ষণ করেছে। এতে বহু মানুষ আহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গতকাল সন্ধ্যায় জেনিনে ইসরায়েলি বাহিনীর অভিযানে ৮ জন পুরুষ ও ১৬ বছরের এক কিশোরের নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। জেনিন থেকে ৮ কিলোমিটার উত্তর-পশ্চিমের গ্রাম তিয়ানিকে ইসরায়েলি বাহিনী আরও এক ব্যক্তিকে হত্যা করেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত