আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

চুরির অভিযোগে বাংলাদেশি দম্পতি গ্রেপ্তার হলো নিউ ইয়র্কে

চুরির অভিযোগে বাংলাদেশি দম্পতি গ্রেপ্তার হলো নিউ ইয়র্কে

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাঙালি পাড়া জ্যামাইকায় স্বদেশীর দোকানে চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি এক দম্পতি। শুক্রবার রাতে জ্যামাইকায় ১৬৭-০৩ হিলসাইড এভিন্যুতে ‘হিলসাইড ফ্যাব্রিক্স প্লাস’ এ চুরির পণ্যসহ তাদের হাতেনাতে ধরা হয় বলে প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন।
আবুল হোসেন (৫৬) ও তার স্ত্রী মাহফুজা ডালিমকে (৫০) পরে পুলিশে তুলে দেওয়া হয়। তারা বাংলাদেশের বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা।
তাদের বিরুদ্ধে পুলিশে দেওয়া অভিযোগে বলা হয়েছে, ওই দোকানের মালিক মোহাম্মদ ইসলামের সঙ্গে কথা বলে তাকে ব্যস্ত রাখছিলেন আবুল হোসেন, সেই ফাঁকে তার স্ত্রী মাহফুজা বেশ কিছু জিনিস তার ব্যাগে ভরে বাইরে তাদের গাড়িতে উঠতে যাচ্ছিলেন।
কিন্তু ক্যাশ কাউন্টারে থেকে আয়নায় ওই ছবি দেখে দোকান মালিক মাহফুজাকে আটকান। এছাড়া সার্ভেইলেন্স ক্যামেরায়ও চুরির চিত্র ধরা পড়ে বলে অভিযোগে বলা হয়েছে।
এর আগ ২৬ এপ্রিল ওই দোকান এবং পাশের ফাতেমা গ্রোসারিতে চুরি হওয়ায় দোকান মালিকরা সতর্ক ছিলেন।
দোকান মালিকের কাছে খবর পেয়ে পুলিশ এসে ওই দম্পতির কাছ থেকে চুরি হওয়ার পণ্য উদ্ধার করে এবং তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়।
কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড ব্রাউনের যোগাযোগ বিষয়ক উপ-পরিচালক আইকিমুলিসা লিভিংস্টন বলেন, আবুল হোসেন ও মাহফুজার বিরুদ্ধে চুরি, চুরি হওয়া মালামাল দখলে রাখার অভিযোগ আদালতে দাখিল করা হয়েছে।
এই মামলার শুনানির তারিখ ঠিক হয়েছে ২ নভেম্বর। সে পর্যন্ত তাদের জামিন দেওয়া হয়েছে।


শেয়ার করুন

পাঠকের মতামত