আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অতিরিক্ত গতির জন্য ট্রেন লাইনচ্যুত

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অতিরিক্ত গতির জন্য ট্রেন লাইনচ্যুত

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে

সাতজনে পৌঁছেছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গতির কারণে এ ঘটনা ঘটে। ওয়াশিংটন

ও নিউইয়র্কের মধ্যে চলাচলকারী ট্রেনটির ১০টি বগি গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় লাইনচ্যুত

হয়।
ক্ষতিগ্রস্ত ট্রেনটির ব্ল্যাকবক্স বিশ্লেষণ করে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড-এনটিএসবি জানায়,

ট্রেনটি ঘণ্টায় ১০৬ মাইল বেগে যাচ্ছিল। ওই রেলপথে নির্ধারিত গতি ৫০ মাইল। চালক জরুরি গতি

নিয়ন্ত্রক দিয়ে ট্রেনের গতি কমানোর চেষ্টা করেন। কিন্তু কাজ হয়নি। ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত

হয়।
বিবিসি অনলাইনের খবরে জানানো যায়, বোর্ডের কর্মকর্তা রবার্ট সামওয়াল্ট সাংবাদিকদের বলেন,

স্টেশনটিতে রেল কোম্পানি অ্যামট্র্যাকের ট্রেন চলাচলের জন্য নির্ধারিত গতি নিয়ন্ত্রক ব্যবস্থা

যথাযথভাবে কার্যকর ছিল না। থাকলে এ দুর্ঘটনা ঘটত না।
ফিলাডেলফিয়ার মেয়র মাইকেল নাটার প্রাথমিকভাবে বলেন, এ ঘটনায় অন্তত পাঁচজন মারা গেছে।

পরে আরও দুজনের লাশ উদ্ধার করা হয়। গতকাল ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘এটা

ভয়াবহ দৃশ্য। জীবনে এমন দৃশ্য দেখিনি। আমরা ট্রেনটির পুরো দৈর্ঘ্য বরাবর হেঁটেছি। এর ইঞ্জিনটা

বাকি অংশ থেকে পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।’
জরুরি বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, ঘটনাস্থল থেকে শতাধিক

ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ঘটনার সময় ট্রেনে

২৪০ জনের বেশি যাত্রী ছিল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।


শেয়ার করুন

পাঠকের মতামত