আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

এবার হোয়াইট হাউজ থেকে ক্লিনটন ও বুশের প্রতিকৃতি সরালেন ট্রাম্প

এবার হোয়াইট হাউজ থেকে ক্লিনটন ও বুশের প্রতিকৃতি সরালেন ট্রাম্প

এলএ বাংলা টাইমস


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথা ভেঙে হোয়াইট হাউস থেকে সাম্প্রতিককালের তাঁর দুই পূর্বসূরি বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশের প্রতিকৃতি সরিয়ে ফেলেছেন। হোয়াইট হাউসের গ্র্যান্ড ফয়েরে টাঙানো ছিল তাঁদের প্রতিকৃতি। 

গ্র্যান্ড ফয়ের কক্ষে সাধারণত সাম্প্রতিক সময়ের সাবেক প্রেসিডেন্টদের প্রতিকৃতি টাঙানো হয়ে থাকে। এখন এই দুজনের ছবি ওল্ড ফ্যামিলি ডাইনিং কক্ষে রাখা হয়েছে। এই কক্ষ বেশ ছোট এবং খুব কম লোকই সেখানে যান। ফলে প্রতিকৃতিগুলো বেশির ভাগ দর্শনার্থীর চোখ এড়িয়ে যায়। কক্ষটি টেবিলক্লথ ও আসবাব রাখার কাজে প্রধানত ব্যবহার করা হয়।

জানা যায়, বিল ক্লিনটন ও ডব্লিউ বুশের প্রতিকৃতির স্থানে টাঙানো হয় ১৯০১ সালে নিহত হওয়া প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলে ও তাঁর ভাইস প্রেসিডেন্ট থিয়োডো রুজভেল্টের প্রতিকৃতি। ম্যাককিনলে মারা যাওয়ার পর প্রেসিডেন্ট হন রুজভেল্ট। সূত্র বলছে, বিল ক্লিনটন ও জর্জ বুশকে একদম পছন্দ নয় ট্রাম্পের। আগে যেখানে তাঁদের ছবি টাঙানো ছিল, সেখানে প্রায় প্রতিদিনই তাঁদের প্রতিকৃতি চোখে পড়ত ট্রাম্পের। 

ট্রাম্পের সাবেক জাতীয় উপদেষ্টা জন বোল্টন তাঁর সম্প্রতি প্রকাশিত বইতে বলেছেন, জর্জ বুশ ও তাঁর বাবা সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ উভয়কেই ঘৃণা করেন ট্রাম্প। আর ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটন ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় তাঁর রোষানলে পড়েন বিল ক্লিনটন। প্রায়ই তাঁর নেতৃত্বের সমালোচনা করেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের সরাসরি পূর্বসূরি বারাক ওবামার প্রতিকৃতি আনুষ্ঠানিকভাবে এখনো টাঙানো হয়নি। ট্রাম্পের প্রথম মেয়াদে সেই সম্ভাবনাও নেই। ওবামাকেও প্রায়ই সমালোচনা করতে দেখা যায় ট্রাম্পকে।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত