আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ফাহিম সালেহকে শেষ বিদায় জানিয়েছেন স্বজনেরা

ফাহিম সালেহকে শেষ বিদায় জানিয়েছেন স্বজনেরা

এলএ বাংলা টাইমস


বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহকে শেষ বিদায় জানিয়েছেন তাঁর একান্ত স্বজনেরা। ১৯ জুলাই পারিবারিক আয়োজনে নিউইয়র্ক আপস্টেট উইন্ডসর শহরে নূর মুসলিম কবরস্থানে তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জানাজা ও সমাহিত করার সময় ফাহিম সালেহর পরিবারের একান্ত লোকজনসহ আমন্ত্রিতরা উপস্থিত ছিলেন।

ফাহিম সালেহর জানাজা ও দাফনের সময় কোনো সংবাদমাধ্যম্যকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়নি। ফাহিম সালেহর আপস্টেটের স্কুলের কয়েকজন সহপাঠী জানাজায় উপস্থিত ছিলেন। তাঁরা বন্ধুর স্মৃতিচারণা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। দুপুর সাড়ে ১২টার দিকে ফাহিম সালেহর মরদেহ কবরস্থানে পৌঁছায়। আধা ঘণ্টার মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ করা হয়। নিউইয়র্ক পুলিশের পাহারার মধ্য দিয়ে লাশবাহী একটি গাড়ি ফাহিম সালেহর মরদেহ কবরস্থানে নিয়ে যায়। পুলিশের উপস্থিতিতে তাঁকে সমাহিত করা হয়। নিউইয়র্ক রাজ্যের সামাজিক ব্যবধানের নিয়ম মেনেই লোকজন সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

ফাহিম সালেহ হত্যাকাণ্ডের ঘটনাস্থল ম্যানহাটানের ইস্ট ২৬৫ হাউস্টন স্ট্রিটের অ্যাপার্টমেন্টের সামনে ফুল আর শোকের বার্তা দিয়ে লোকজন তাঁকে এখনো স্মরণ করছে। ১৯ জুলাই আমেরিকানদের পাশাপাশি বাংলাদেশিদেরও দেখা গেছে ঘটনাস্থলে উপস্থিত থেকে শোক জানাতে। এর মধ্যে সংস্কৃতিকর্মী গোপাল সান্যাল ও শুভ রায়কে স্বদেশিদের নিয়ে ইস্ট হাউস্টনের অ্যাপার্টমেন্ট ভবনের সামনে শোক জানাতে দেখা যায়। তাঁরা ফাহিম সালেহর জন্য দাঁড়িয়ে নীরবতা পালন করেন। বিচারে ঘাতকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তাঁরা।

নিউইয়র্কের কমিউনিটি নেতা ফকু চৌধুরীও ঘটনাস্থলে গেছেন। তিনি বলেন, ফাহিম সালেহ বেঁচে থাকলে বাংলাদেশ একজন বিল গেটস বা এলন মাস্ককে পেত। তাঁর সাফল্যের সঙ্গে বাংলাদেশের নাম উচ্চারিত হতো। তাঁর সন্তপ্ত পরিবারের প্রতি তিনি সমবেদনা জানান। এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন টাইরেস ডেঁভো হ্যাসপিল আইনজীবীর মাধ্যমে আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। তাঁকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। ১৮ জুলাই হ্যাসপিলের আইনজীবী স্যাম রবার্টস এক বিবৃতিতে বলেছিলেন, ‘আমরা সত্য ঘটনার খুবই প্রারম্ভিক অবস্থায়। এ মামলা দীর্ঘ এবং জটিল হবে।’ টাইরেস ডেঁভো হ্যাসপিলের আইনজীবী জনসাধারণকে এ নিয়ে মন খোলা রাখার আহ্বান জানিয়েছেন।

এ ঘটনায় পুলিশের তদন্ত অব্যাহত আছে। আনুষ্ঠানিকভাবে এ নৃশংস হত্যাকাণ্ডের আর কোনো অগ্রগতির কথা জানানো হয়নি নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে। তদন্ত–সংশ্লিষ্টদের নির্দেশনার কারণেই পরিবারের পক্ষ থেকে নানা গোপনীয়তা ও সাবধানতা অবলম্বন করা হচ্ছে বলেও জানা গেছে। ১৪ জুলাই বিকেলে নিউইয়র্ক নগরের ম্যানহাটনে নিজ অ্যাপার্টমেন্ট থেকে ফাহিম সালেহর খণ্ড খণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ। শুরুতে এই হত্যাকাণ্ডকে চরম পেশাদার কোনো খুনির কাজ বলে ধারণা করা হয়। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে ঘাতককে গ্রেপ্তার করে নিউইয়র্ক পুলিশ। ফাহিম সালেহর সাবেক ব্যক্তিগত নির্বাহী মাত্র ২১ বছরের টাইরেস ডেঁভো হ্যাসপিলকে পুলিশ ১৭ জুলাই সকালে গ্রেপ্তার করে।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত