আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

আলোচিত টুইটার হ্যাকিং: মাস্টারমাইন্ড ১৭ বছরের কিশোর আটক

আলোচিত টুইটার হ্যাকিং: মাস্টারমাইন্ড ১৭ বছরের কিশোর আটক

এলএ বাংলা টাইমস

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত প্রার্থী জো বাইডেন, অ্যামাজনের সিইও জেফ বেজোস ও বিল গেটসের মতো প্রভাবশালী ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে বিটকয়েন জালিয়াতির ঘটনায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে শুক্রবারে।

আটক তিনজনের মধ্যে হ্যাকিং এর মূলে থাকা সতেরো বছর বয়সী কিশোর গ্রাহাম ইভান ক্লার্ককে (১৭) ফ্লোরিডা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি ডেভিড এন্ডারসন। ডেভিড বলেন, তোলপাড় ফেলে দেওয়া এই হ্যাকিং এর ঘটনার ‘মাস্টারমাইন্ড’ হচ্ছে গ্রাহাম ক্লার্ক। 

এই ঘটনায় আটক অন্য দুইজন হচ্ছে যুক্তরাজ্যের বাসিন্দা ম্যাসন শেপার্ড (১৯) এবং ফ্লোরিডার অরল্যান্ডের বাসিন্দা নিমা ফাজেলি (২২)। ম্যাশন শেপার্ড হ্যাকিং এর জন্য ‘চাইওন’ এবং নিমা ফাজেলি ‘রোল্যাক্স’ ছদ্মনাম ব্যবহার করত।   

অ্যাটর্নি ডেভিড এন্ডারসন বিবৃতিতে আরও বলেন, হ্যাকার কমিউনিটির ধারণা টুইটারের মতো সাইট হ্যাক করে পরিচয় গোপন রেখে আটক এড়িয়ে যাওয়া সম্ভব। এটা সম্পূর্ণ ভুল ধারণা।  

তদন্তের দায়িত্বে থাকা সান ফ্রান্সিসকো এফবিআই এর স্পেশাল এজেন্ট সঞ্জয় ভরমানি জানিয়েছেন, এই হ্যাকিং এর ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। 

এক বিবৃতিতে আইনপ্রয়োগকারী সংস্থাকে ধন্যবাদ ও আগামীতে তদন্তের স্বার্থে সব ধরনের সহায়তার কথা জানিয়েছে টুইটার। 

জানা গেছে, হ্যাকিং এর সাথে গ্রাহাম ক্লার্ক অনেকদিন ধরেই জড়িত। গত মাসে প্রায় ১৩০জন প্রভাবশালীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ বিটকয়েন জালিয়াতি করে সে। প্রথমে সে টুইটারে কর্মকর্তাদের অ্যাকাউন্ট হ্যাক করে পরবর্তীতে প্রভাবশালীদের অ্যাকাউন্টের ইমেইল ও পাসওয়ার্ড হাতিয়ে নেয় গ্রাহাম ক্লার্ক।

এলএ/বাংলা টাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত